পানিহাটিতে প্রৌঢ়ের রহস্যমৃত্যু! রাত থেকে নিখোঁজ। সকালে নর্দমায় মিলল দেহ। পুলিশ দেহ উদ্ধার করেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুভাষ বক্সী। বয়স ৫৯ বছর বয়স। পানিহাটি (Panihati) পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কালীতলায় একটি অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজ করছিলেন সুভাষ। রাত আনুমানিক বারোটার পর তিনি খেলা দেখতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে সুভাষের কোনও খোঁজ পাওয়া যায়নি। সকালে এলাকার নর্দমায় তাঁর দেহ দেখতে পারেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঘোলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের সাহায্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
কী করে সুভাষের মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। দুর্ঘটনার শিকার হয়ে তিনি ড্রেনে পড়ে গিয়েছিলেন, গুরুতর আঘাত পাওয়ার পর আর উঠতে পারেননি। তাতেই মৃত্যু? নাকি পিছনে অন্য কোনও কারণ রয়েছে। তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তদন্ত শুরু হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জয় চক্রবর্তী বলেন, “প্রতিবছর এই অনুষ্ঠানের দায়িত্ব থাকে সুভাষবাবুর উপর। সকাল থেকে স্বাভাবিকভাবেই সব কাজ করেছেন। রাতে বেরন। তারপর কী হল কিছুই জানি না। সকালে দেহ নর্দমায় পাওয়া গেল। দেখা যাক পুলিশি তদন্তে কী উঠে আসে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁচ রঙা পাপড়ি থেকে ‘নমস্তে’, ব্রিকস লোগোর নেপথ্যে লুকিয়ে কোন গল্প?
-
জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিল্লি থেকে সরতেই বিতর্ক! ‘গুজরাট পাকিস্তানে?’, কেন্দ্রের হয়ে সওয়াল পরেশ রাওয়ালের
-
স্বামীর পরকীয়ার ‘বদলা’! ডায়নার সেই ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে বিকোবে কোটি কোটি টাকায়
-
পাহাড়ের নীরব বাসিন্দা, গোরালদেরও এবার রেডিও কলার পরিয়ে জঙ্গলে
-
‘আত্মতুষ্টি’তে ইউনাইটেডের বিরুদ্ধে ড্র, লিগ জয়ের স্বপ্নে ধাক্কা খেলেও হাল ছাড়ছেন না ইস্টবেঙ্গল কোচ