কলকাতার উপকণ্ঠেই এবার তৈরি হল পরিবেশবান্ধব বাণিজ্যিক পরিবহণের নয়া ঠিকানা। দেশের দূষণ নিয়ন্ত্রণে বৈদ্যুতিক গাড়ির চাহিদা যখন তুঙ্গে, ঠিক তখনই পূর্ব ভারতে প্রথমবার পা রাখল ‘মন্ট্রা ইলেকট্রিক’। শুক্রবার লিলুয়ার চামরাইলে, জাতীয় সড়কের ধারে ঘটা করে উদ্বোধন হয়ে গেল এই সংস্থার প্রথম ব্যাটারি চালিত বাণিজ্যিক গাড়ির ডিলারশিপ শোরুম। প্রায় ৫ হাজার স্কোয়ার ফিটের এই বিশাল শোরুমটি উদ্বোধনের পর থেকেই এলাকায় বেশ সাড়া ফেলে দিয়েছে।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ই-এসসিভি (e-SCV) বিভাগের সিইও সাজু নায়ার। একই সঙ্গে উপস্থিত ছিলেন ডিলার প্রিন্সিপাল ‘নেক্সট ড্রাইভ মোবিলিটি’-র সৌরভ খেতান, দেবাংশ আগরওয়াল এবং সুদর্শন শারদা। এই বিশেষ উদ্যোগ প্রসঙ্গে মন্ট্রা ইলেকট্রিকের ই-এসসিভি বিভাগের হেড অফ মার্কেটিং শতদীপ ব্যানার্জী জানান, দেশের অন্য রাজ্যে ইতিমধেই সংস্থার ২০টি ডিলারশিপ কেন্দ্র রয়েছে। তবে পূর্ব ভারতে এটাই তাদের প্রথম পদক্ষেপ।
আরও পড়ুন:

উদ্বোধনী অনুষ্ঠানে কর্তারা দুটি নতুন বৈদ্যুতিক বাণিজ্যিক গাড়ির আবরণ উন্মোচন করেন। মূলত ট্রাক বা টেম্পো গোছের এই গাড়িগুলিতে রয়েছে ৪০ কিলো ওয়াটসহ বিভিন্ন ক্ষমতার শক্তিশালী ব্যাটারি। এই আধুনিক ও পরিবেশবান্ধব বাণিজ্যিক গাড়িগুলির দাম শুরু হচ্ছে ১৪ লক্ষ ৮০ হাজার টাকা থেকে। এখন থেকে হাওড়ার এই নতুন ডিলারশিপ কেন্দ্রেই মিলবে গাড়িগুলি। এই শো-রুম চালুর ফলে পূর্ব ভারতের বাজারে পরিবেশবান্ধব বাণিজ্যিক গাড়ির এক নতুন অধ্যায় শুরু হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?