Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
COVID-19

এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক সংক্রমণ, মোট করোনাজয়ীর সংখ্যা ১২ লক্ষের দোরগোড়ায়

সুস্থতার হার ৯০ শতাংশের বেশি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২১, ১৯:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২১, ১৯:৪০

options
link
এক ধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক সংক্রমণ, মোট করোনাজয়ীর সংখ্যা ১২ লক্ষের দোরগোড়ায় zoom
ফাইল ছবি
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক করোনা (Corona Virus) সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩, ০৪৬ জন, যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। তবে কমেছে টেস্টিংও। একইভাবে অত্যন্ত সামান্য হল নিম্নমুখী মৃত্যুও। একদিনে করোনার বলি হয়েছেন ১৪৮ জন। সুস্থতার হার পেরিয়েছে ৯০ শতাংশের গণ্ডি। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতদের মধ্যে ২,৯৭৫ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। তবে দীর্ঘদিন পর উঃ ২৪ পরগনার দৈনিক সংক্রমণ তিনহাজারের নিচে। দ্বিতীয় স্থানে কলকাতা। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১,৪৮৯ জন। অর্থাৎ একধাক্কায় অনেকটা কমেছে কলকাতার সংক্রমণ। তৃতীয় স্থানে উঠে এল দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সংক্রমিত সেখানকার ১,০৯৪ জন। হাওড়া রয়েছে চতুর্থ স্থানে। সেখানেও একদিনে সংক্রমিত এক হাজারের বেশি। নতুন সংক্রমিতের সংখ্যা ১,০৪৯ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে সেখানকার বাসিন্দাদের। এদিন প্রায় সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,৩১,২৪৯।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ত্রাণ শিবিরে মিলছে না মাছ-মাংস, তুমুল সংঘর্ষে জখম ৩ আশ্রিত]

[আরও পড়ুন: বিজেপির নামে ‘ভুয়ো’ চ্যাট ছড়ানোর অভিযোগ, ধরনার হুমকি গেরুয়া সাংসদ-বিধায়কদের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.