সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে ঠিকই, তবে এখনও পুরোপুরি বাগে আনা যায়নি মারণ ভাইরাসকে। তাই পুজোর মরশুমে সংক্রমণ যাতে না বাড়তে পারে সেই কারণে একাধিক নির্দেশিকা জারি করেছে রাজ্য। এসবের মাঝেই স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যানে সামান্য স্বস্তি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৭১ জন। যা আগের দিনের তুলনায় সামান্য হলেও কম। একদিনে করোনার বলি ১৩ জন। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১৫৫ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় অত্যন্ত সামান্য হলেও কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১৩৪ জন। অর্থাৎ নিম্নমুখী ওই জেলার গ্রাফও।
[আরও পড়ুন: মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পেশ শোভনদেবের, জয় নিয়ে আত্মবিশ্বাসী খড়দহের TMC প্রার্থী]
দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে সেখানকার ৬১ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৫৯ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ২. ১৯ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৭৪,০১৭।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৩ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ৫ জন। স্বাভাবিকভাবেই তা চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৮৭৬ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৫৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৪৭,৫৪৮। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।
[আরও পড়ুন: বিশ্বভারতীর অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের সাসপেনশনের মেয়াদবৃদ্ধি, ছাঁটাই সময়ের অপেক্ষা?]
সর্বশেষ খবর
-
বাংলাদেশে দুর্গাপুজোয় টানা ৫ দিনের ছুটি, সংখ্যালঘু আবেগ মেরামতে অনুদানও বাড়ালেন তারেক
-
রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যু উথ্থাপন! ‘নির্লজ্জ’ এর্দোগানকে কড়া জবাব ভারতের
-
পুজোর আগে ২ শনি-রবিতে চলবে অতিরিক্ত মেট্রো, কবে কোন রুটে? কী জানাল কর্তৃপক্ষ?
-
‘তোমাকেই বিয়ে করব’, সিঁথি রাঙানোর প্রতিশ্রুতিতে বিধবার সঙ্গে সহবাস, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী