নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: আগের উপনির্বাচনে দাদা সুব্রত ঠাকুর হেরে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা নিজের জেঠিমার কাছে৷ এবার কি ভাই শান্তনুর পালা? বনগাঁর ঠাকুরবাড়িতে ফের রাজনৈতিক দ্বন্দ্ব ঢুকে পড়ল পরিবারের অন্দরে৷ মতুয়া সম্প্রদায়ের একপক্ষ চান শান্তনু ঠাকুর প্রার্থী হোন৷ আরেকপক্ষ বিরোধিতায় সরব৷ এনিয়ে শনিবার দিনভর উত্তপ্ত হয়ে রইল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর৷
ফলকনামা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের নেপথ্যে গাফিলতিই স্পষ্ট হচ্ছে তদন্তে
শান্তনু ঠাকুর তৃণমূলের প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের ছোট ছেলে। কপিলকৃষ্ণ ঠাকুরের মৃত্যুর পর লোকসভা উপনির্বাচনে মমতাবালা ঠাকুরের বিরুদ্ধে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর এর বড় ছেলে সুব্রত ঠাকুর বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়ে ছিলেন। ঠাকুর পরিবারের দু’দিকে দুই প্রার্থী হওয়া নিয়ে পরিবারের মধ্যে শুরু হয়েছিল রাজনৈতিক লড়াই। তবে মমতাবালা ঠাকুর দেত্তর-পুত্র সুব্রতকে প্রায় দু’লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত করে সাংসদ হয়েছিলেন। এবার কি ফের রাজনীতির লড়াই ঘরোয়া দ্বন্দ্বে পরিণত হচ্ছে? উত্তর তো সময়ের অপেক্ষা৷
সর্বশেষ খবর
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা