টিটুন মল্লিক, বাঁকুড়া: কালীপুজোর মরশুমে শ্মশানের নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু। শ্মশান থেকে ২০ ফুট দূরে দেহ পড়ে থাকতে দেখা যায়। বাঁকুড়ার ১৯ নম্বর ওয়ার্ডে তীব্র চাঞ্চল্য। ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলেই অভিযোগ স্থানীয়দের। পুলিশকে দেহ উদ্ধারে বাধা। বিক্ষোভ এলাকাবাসীর।
নিহত বছর পঞ্চাশের নাজিমুল দালাল, বাঁকুড়ার ১৯ নম্বর ওয়ার্ডের কেঠারডাং এলাকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, দিনকয়েক আগে ২৩ নম্বর ওয়ার্ডের পাতাকলা শ্মশানের নিরাপত্তারক্ষী হিসাবে কাজে যোগ দিয়েছিলেন। রবিবার সকালে শ্মশান থেকে ২০ ফুট দূরে দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারাই দেহ পড়ে থাকতে দেখেন।
[আরও পড়ুন: ‘আর বাঁচব না’, ইডি হেফাজতে মৃত্যুভয় তাড়া করছে জ্যোতিপ্রিয়কে!]
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, এই ঘটনাটিকে ঠিকমতো গুরুত্ব দিয়ে দেখছে না পুলিশ। দেহ ঘিরে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পথ অবরোধও করেন তাঁরা। এলাকাবাসীর দাবি, খুন করা হয়েছে নাজিমুল দালালকে। অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলেই দাবি এলাকাবাসীর। এই দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভও দেখাতে শুরু করেন তাঁরা।
[আরও পড়ুন: ষাটোর্ধ্বর সঙ্গে উনিশের তরুণীর ‘পরকীয়া’! পরিবারের অমতে এ কী করল যুগল?]
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের