চন্দ্রশেখর চট্টোপাধ্যায় ও সৌরভ মাজি: গোলা পাকিয়ে মাটিতে ফেলতেই ভাত হয়ে উঠল পিংপং বল। সিদ্ধ চালের মধ্যে রয়েছে রাবার বলের মতো আচরণ। সোশ্যাল মিডিয়ায় প্লাস্টিক চালের চিহ্নিতকরণ করতে গিয়ে এমন ভিডিও দেখা যায়। তবে এমন ঘটনার সাক্ষী থাকল আসানসোল।
[গল্প হলেও সত্যি, ২৪ ঘণ্টায় অপরাধের কিনারা করল কলকাতা পুলিশ]
ভাইরাল হওয়া ভিডিওতে যেমন দেখা যায় খানিকটা তেমনই দেখা গেল ভাত হয়ে উঠেছে পিংপং বলের মতো। উপর থেকে মাটিতে ফেলতেই দু’তিনবার লাফিয়ে ঝাপিয়ে গড়িয়ে যাচ্ছে রাবারের বলের মতো। বহুজাতিক সংস্থার রিটেল শপে রাবার চাল দেওয়ার অভিযোগে আসানসোলে একেবারে হইহই কাণ্ড। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হীরাপুর থানার অর্ন্তগত চিত্রা মোড় এলাকার ওই শপিং মলে। রিটেল শপ কর্তৃপক্ষ ও অন্য ক্রেতাদের কাছে অভিযোগকারী ক্রেতা অমিত আগরওয়াল প্যাকেটবন্দি ওই চালকে সিদ্ধ করে পিংপং বল বানিয়ে দেখিয়ে দেন। এই ঘটনা জানাজানি হতে অন্য ক্রেতারা কেনা চাল ফেরত দিয়ে যান। বিষয়টি খারাপ দিকে গড়াচ্ছে আঁচ করে রিটেল শপ থেকে সমস্ত চাল মুহূর্তে মধ্যে সরিয়ে নেন কর্তৃপক্ষ। এই ঘটনার পর হীরাপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ক্রেতা।
[ভুল উত্তরে আর শূন্য নয়, চলতি শিক্ষাবর্ষে প্রাথমিকে নয়া নিয়ম]
অমিত আগরওয়ালের দাবি বুধবার সন্ধ্যায় ওই চাল হোম ডেলিভারি মারফত কিনেছিলেন। ক্রেডিট কার্ডে চাল নেওয়া হয়। যার বিল ও কোম্পানির ট্যাগ, বারকোড সব রয়েছে চালের প্যাকেটে। চালটি কেনা হয় ৮০ টাকা কেজি দরে। কিন্তু বিপত্তি বাঁধে বৃহস্পতিবার রান্নার পর। ওই চালের ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েন অমিতের বাবা। শুক্রবার ভাত খেতে গিয়ে স্বাদ না পাওয়ায় অমিতেরও সন্দেহ হয়। তারপর ভাতকে গোলা পাকিয়ে মাটিতে ফেলতেই দেখেন পিংপং বলের মতো লাফাচ্ছে। কালবিলম্ব না করে চালের প্যাকেটটি নিয়ে রিটেল শপে তিনি চলে আসেন। কিন্তু মলের কর্মীরা দাবি করেন ওই ক্রেতা খোলা প্যাকেট নিয়ে এসেছেন। তাদের প্যাকেটে অন্য চাল ভরে বদনাম করার চেষ্টা হচ্ছে। এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায়। অমিত আগরওয়ালের অভিযোগ নিতে অস্বীকার করে রিটেলশপ কর্তৃপক্ষ। তারপরই হীরাপুর থানায় যান অভিযোগকারী। এই ঘটনার সাক্ষী স্থানীয় বাসিন্দা অর্পিতা ঘোষ। তাঁর বক্তব্য, এতবড় যাদের ব্র্যান্ড তারা এরকম চাল বিক্রি করছে তা ভাবা যাচ্ছে না। বাজারে শুনেছিলাম প্লাস্টিক চাল এসেছে তা এই চাল কিনা জানি না। তবে এই চালের তৈরি ভাত অন্যরকম ঠেকেছে। একেবারেই তা খাবারের মতো নয়। কেমন যেন কসমেটিক টাইপের। অর্পিতাদেবী যে চাল কিনেছিলেন তা ফেরত দিয়ে দেন। জগদীশ সিং নামে এক ক্রেতা বিষয়টি কনজিউমার ফোরামে অভিযোগ জানাতে চান। জগদীশবাবু ওই চাল কিনেছেন। তবে বাড়িতে গিয়ে যদি তিনি দেখেন অমিত আগরওয়ালের কেনা চালের মতো কিছু হয়েছে তাহলে তিনি আইনি পদক্ষেপ নেবেন। শপিং মলের জেনারেল ম্যানেজার সঞ্জয় বলেন অভিযুক্ত রিটেল শপটি ভারতের সেরা ব্র্যান্ড। রিটেল শপটি এখানে কোনও কিছু তৈরি করে না। তারা মাল্টিপল ভেন্ডারসদের থেকে জিনিস কিনে বিক্রি করে। যদি কোনও সমস্যা থাকে তা ভেন্ডারসদের থেকে হতে পারে।
[অভাবের তাড়নায় গঙ্গায় আত্মহত্যার চেষ্টা, পুলিশের উদ্যোগে বাঁচল ২টি প্রাণ]
এর আগে প্লাস্টিকের চাল নিয়ে একপ্রস্থ বিভ্রান্তি তৈরি হয়েছিল। এবার রাবারের ভাত নিয়ে উদ্বেগ আসানসোলের হীরাপুরের বাসিন্দাদের। এই নিয়ে কৃষি বিজ্ঞানী প্রদীপ মজুমদারের ধারণা, ওই চালে অ্যামিলোজ-এর মাত্রা বেশি রয়েছে। যার ফলে সিদ্ধ করার পর তা রাবারের মতো হয়ে যাচ্ছে। আমাদের দেশে একসময় বুনো বা জংলি ধান ছিল। তার চালেও এইরকম চরিত্র ছিল। বর্তমানে অবশ্য এই ধানের চাষ হয় না। তবে এটা ক্ষতিকারক নয়। খেতে খারাপ, সুস্বাদু নয়। বর্তমানে যে কোমল চাল জলে ভিজিয়ে খাওয়া যায়, তাতেও অ্যামিলোজ-এর মাত্রা বেশি। সেই চালও সিদ্ধ করলে রাবারের মতো হয়ে যায়।
ছবি:মৈনাক মুখোপাধ্যায়
সর্বশেষ খবর
-
মার্কিন তারকার লাল কার্ড প্রত্যাহারে ফিফাকে ফোনের কথা স্বীকার ট্রাম্পের, ঠিক কী বলেছিলেন?
-
মানুষের চাকরি খাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা! এক লপ্তে ৪৮০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মাইক্রোসফ্টের
-
বাবুই ঘাসের হস্তশিল্পে নতুন দিশা, শিল্পীদের দক্ষতা বাড়াতে ঝাড়গ্রামে ইউনেস্কোর প্রতিনিধি দল
-
রামপুরহাটের ‘দুমকা রোড’ এখন শ্যামাপ্রসাদের নামে, জন্মদিবসে মূর্তি স্থাপন করে ঘোষণা বিধায়কের
-
পরপর টার্গেট বিজেপি নেতা-মন্ত্রীরা! দীপক, সম্বিতের পর সাইবার হামলার শিকার অজয় পোদ্দার