পাওয়ার ব্লকের রক্ষণাবেক্ষণের কাজের জের। টানা ৯ ঘণ্টা ব্যাহত রেল পরিষেবা। বনগাঁ শাখায় বাতিল একাধিক ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। তার ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
শনিবার শিয়ালদহ-বনগাঁ শাখায় চারটি আপ ট্রেন বাতিল করা হয়েছে। আপ ৩৩৮৫১, ৩৩৮৫৯, ৩৩৮৬১, ৩৩৮৬৩ শিয়ালদহ-বনগাঁ লোকাল বাতিল। ডাউনেও মোট চারটি ট্রেন বাতিল। সেগুলি হল: ৩৩৮৫৪, ৩৩৮৫৬, ৩৩৮৫৮, ৩৩৮৬০ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল। আগামিকাল অর্থাৎ শনিবার শিয়ালদহ-বনগাঁ শাখায় আপ লাইনে চারটি লোকাল বাতিল। ডাউনেও বাতিল চারটি ট্রেন। রবিবার শিয়ালদহ-বনগাঁ শাখায় একটি আপ এবং একটি ডাউন ট্রেন বাতিল। বারাসত-বনগাঁ শাখাতেও একটি করে আপ এবং ডাউন লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
একনজরে দেখে নিন কোন কোন লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে:
৩৩৮৫৭ শিয়ালদহ-বনগাঁ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (শনিবার)
৩৩৮১২ বনগাঁ-শিয়ালদহ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৮১১ শিয়ালদহ-বনগাঁ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৮১৪ বনগাঁ-শিয়ালদহ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৮১৩ শিয়ালদহ-বনগাঁ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৮১৬ বনগাঁ-শিয়ালদহ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৮১৫ শিয়ালদহ-বনগাঁ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৮১৮ বনগাঁ-শিয়ালদহ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৮১৭ শিয়ালদহ-বনগাঁ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৮২২ বনগাঁ-শিয়ালদহ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৩৬১ বারাসত-বনগাঁ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৮২৪ বনগাঁ-শিয়ালদহ গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩০৩৪২ বনগাঁ-মাঝেরহাট লোকাল বারাসতে যাত্রাপথ শেষ করবে (রবিবার)
পার্ক সার্কাসের ওল্ড ফুটওভার ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্তের ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল পরিষেবায় কোপ। সেই কাজের জেরে আগামী শনি ও রবিবার একাধিক ট্রেন বাতিল। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে সেকথা রেলের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভিডিও ভাইরাল হতেই উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার ‘হিন্দু বীর’ স্বতন্ত্র, এসসি-এসটি ধারায় মামলা
-
‘জ্ঞান না দিয়ে…’ সিপিএমের একমাত্র বিধায়কের নিশানায় দলেরই ‘ফেসবুক বিপ্লবী’রা
-
প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় বিয়ে, ঘরের বাইরে বধূর গলাকাটা দেহ! চাঞ্চল্য দুর্গাপুরে
-
‘বৈভবের জন্য আমার স্ত্রীও দলীপ ট্রফি দেখছে’, ভবিষ্যতের ‘রাজা’কে নিয়ে মুগ্ধ বিশ্বজয়ী তারকা
-
ডেঙ্গি রুখতে ‘অ্যাকশনে’ অগ্নিমিত্রা, আসানসোলের সব বরোতে নজরদারি চালাবে ‘সিটি ওয়াচ কার’