Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
West Bengal Weather Update

‘এই বসন্তে বৃষ্টি হবে…’, ভিজবে সাত জেলা! মহানগরের পারদ ছাড়াল তিরিশের গণ্ডি

কলকাতার রাতে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। দিনের তাপমাত্রাও ৩১ ডিগ্রি পেরিয়েছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। আজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১২:৩৭

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১২:৩৭

options
link
‘এই বসন্তে বৃষ্টি হবে…’, ভিজবে সাত জেলা! মহানগরের পারদ ছাড়াল তিরিশের গণ্ডি zoom
ফাইল ছবি।
Advertisement

‘এই বসন্তে বৃষ্টি হবে…।’ আগামী সপ্তাহের শুরুতে বঙ্গের সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভস আলিপুর আবহাওয়া দপ্তরের। অন্যদিকে দিনের বেলায় শীতের অনুভূতি ইতিমধ্যেই কমে গিয়েছে। এবার দক্ষিণবঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আগামী দু-দিনে তাপমাত্রা আরও দুই ডিগ্রি বাড়বে বলেই পূর্বাভাস।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই এলাকায় নতুন নিম্নচাপ তৈরি হবে। এটির অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিকে। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে।  আগামী সপ্তাহের শুরুতে সোমবার ও মঙ্গলবার বঙ্গের ওড়িশা সংলগ্ন উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি! বাকি জেলায় আকাশ মেঘলা থাকবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠে গিয়েছে। তাপমাত্রা ক্রমশ বাড়ছে ও বাড়বে। কলকাতার রাতের তাপমাত্রা বাড়ছে। দিনের তাপমাত্রাও ৩১ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। আজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও কয়েকটি জেলাতেও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাত। বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিন তাপমাত্রা থাকবে ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে। শিলিগুড়ি, মালদহ ও সংলগ্ন জেলায় তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৬ থেকে ১৯ ডিগ্রির মধ্যে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.