কল্যাণ চন্দ, বহরমপুর: গেটম্যানের অসতর্কতায় ঘটল দুর্ঘটনা। মুর্শিদাবাদে রেজিনগরে লেভেল ক্রসিং পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা গেলেন ট্রাক্টর চালক। আহত আরও তিনজন। ঘটনার প্রতিবাদে গেটম্যানকে আটকে রেখে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘক্ষণ ধরে চলল অবরোধ। এর জেরে শনিবার শিয়ালদহ-লালগোলা শাখায় ব্যাহত ট্রেন চলাচল। শেষ খবর অনুযায়ী, অবরোধ উঠে গেলেও, এখনও ঘাতক ট্রেনটি দাঁড়িয়ে আছে রেজিনগরেই।
[আরও পড়ুন: চোপড়ায় দুষ্কৃতীকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, গুলিবিদ্ধ এসআই-সহ ৩]
ঘড়িতে তখন সকাল দশটা। সবেমাত্র রেলের একটি ইঞ্জিন চলে গিয়েছে। মুর্শিবাদের রেজিনগর ও বেলডাঙা স্টেশনের মাঝে ওমরপুরে লেভেল ক্রসিংটি খুলে দিয়েছিলেন গেটম্যান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইঞ্জিনের পিছনে যে শিয়ালদহগামী লালগোলা প্যাসেঞ্জার আসছে, তা খেয়াল করেননি রেলের গেটম্যান। এদিকে ততক্ষণে লেভেল ক্রসিংটি পেরোনোর জন্য রেললাইনে চলে এসেছে একটি ট্রাক্টর। ওই ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা মারে লালগোলা প্যাসেঞ্জার। দুর্ঘটনায় গুরুতর আহত হন চালক-সহ তিনজন। সকলেই নিয়ে যাওয়া হয় বেলডাঙা হাসপাতালে। সেখানে ট্রাক্টর চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দু’জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আর একজনকে স্থানান্তরিত করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
এদিকে এই দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রেজিনগরে লেভেল ক্রসিংয়ের গেটম্যানকে আটকে রেখে শুরু হয় বিক্ষোভ। রেজিনগর ও বেলডাঙা স্টেশনের কাছে অবরোধ চলে প্রায় ঘণ্টা দুয়েক। সকালের ব্যস্ত সময়ে ট্রেন চলাচল ব্যাহত হয় শিয়ালদহ-লালগোলা শাখায়। শেষপর্যন্ত রেল ও পুলিশের পদস্থ আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
[আরও পড়ুন: দুই পাড়ার বিবাদকে কেন্দ্র করে ধুন্ধুমার দুর্গাপুরে, ফাঁড়ি লক্ষ্য করে বোমাবাজি ]
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী