Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
JP Nadda convoy attack case

নাড্ডার কনভয়ে ‘হামলা’, ৬ বছর পর গ্রেপ্তার ২ তৃণমূল নেতা

২০২০ সালে দক্ষিণ ২৪ পরগনা জেলায় রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার সময় শিরাকোলের কাছে নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১০:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১০:৩৫

options
link
নাড্ডার কনভয়ে ‘হামলা’, ৬ বছর পর গ্রেপ্তার ২ তৃণমূল নেতা zoom
ফাইল ছবি
Advertisement

জেপি নাড্ডার কনভয়ে হামলার পর কেটে গিয়েছে প্রায় ৬ বছর। এবার এই ঘটনায় দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হল রিপন শেখ এবং সঞ্জীব মণ্ডল। দু’জনকেই দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে।

গত ২০২০ সালে দক্ষিণ ২৪ পরগনা জেলায় রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার সময় শিরাকোলের কাছে নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে। সেসময় তাঁর সঙ্গী ছিলেন রাজ্য বিজেপির দুই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। হামলার ভয়াবহতা নিয়ে দিলীপের মন্তব্য ছিল, বুলেটপ্রুফ গাড়ি না থাকলে সেদিন মৃত্যু পর্যন্ত হতে পারত।

পুলিশ সূত্রে খবর, ধৃত রিপন এবং সঞ্জীব এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত। জানা গিয়েছে, নানা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকত দু’জনে। এছাড়া এলাকায় বাইক বাহিনী নিয়ে সন্ত্রাস চালানোর অভিযোগও রয়েছে দু’জনের বিরুদ্ধে। নাড্ডার কনভয়ে হামলায় ঘটনাতেও তারা যুক্ত ছিল বলেই পুলিশের তরফে জানা গিয়েছে। তবে ঠিক কী ভূমিকা ছিল তাদের, তা এখনও স্পষ্ট নয়। আগ্নেয়াস্ত্রটি বা কোথা থেকে পেয়েছে তারা, সে বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় আর কেউ যুক্ত কিনা, তা-ও জানার চেষ্টা করছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলে রাখা ভালো, গত ২০২০ সালে দক্ষিণ ২৪ পরগনা জেলায় রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার সময় শিরাকোলের কাছে নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে। সেসময় তাঁর সঙ্গী ছিলেন রাজ্য বিজেপির দুই প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। হামলার ভয়াবহতা নিয়ে দিলীপের মন্তব্য ছিল, বুলেটপ্রুফ গাড়ি না থাকলে সেদিন মৃত্যু পর্যন্ত হতে পারত। সেই মামলায় প্রথম এফআইআরে নাম ছিল জাহাঙ্গিরের। পরে তদন্তকারীদের ঢিলেঢালা মনোভাবের কারণে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। এভাবেই শাস্তির ফাঁক গলে ফের দাপট দেখাতে শুরু করে ‘পুষ্পা’ জাহাঙ্গির। বিধানসভা নির্বাচনে পালাবদলের পর গ্রেপ্তার হন জাহাঙ্গির। পুরনো মামলারও তদন্ত শুরু হয়েছে হয়েছে তাঁর বিরুদ্ধে। এই মামলাতেই আরও দু’জনকে গ্রেপ্তার করা হল। আর কার কার নাম জড়ায়, সেটাই দেখার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.