Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Police Officer get shoted

গোষ্ঠী সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ কর্মী, আতঙ্কে কাঁপছেন লিলুয়ার বাসিন্দারা

এলাকায় টহল দিচ্ছে ব়্যাফ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২১, ২১:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২১, ২১:২৪

options
link
গোষ্ঠী সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ কর্মী, আতঙ্কে কাঁপছেন লিলুয়ার বাসিন্দারা zoom
ছবি: প্রতীকী
Advertisement

অরিজিৎ গুপ্ত, হাও়ড়া: দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ কর্মী (Police Officer)। সোমবার সন্ধেয় হাওড়ার বামনগাছিয়া এলাকায় ঘটনাটি ঘটে। জখম পুলিশ কর্মীকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। এলাকায় টহল দিচ্ছে ব়্যাফ। আতঙ্কিত এলাকাবাসী।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। সন্তোষ মুখিয়া নামে এক ব্যবসায়ীর মৃত্যুর পর হাওড়ার বাদাঘাট শ্মশানে শেষকৃত্য সারতে আসেন তাঁর অনুগামীরা। শেষকৃত্যের পরেই উপস্থিত কয়েকজনের মধ্যে অশান্তি বাঁধে। পুলিশ সূত্রে খবর দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি হয়। ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালিয়েছিল। তবে বেশকিছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। সকলে বাড়ি ফিরে যায়। সূত্রের খবর, মদ্যপান নিয়ে অশান্তি বাঁধে তাঁদের মধ্যে। যদিও এ কথা কোনও পক্ষই স্বীকার করতে চায়নি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: চুঁচুড়ার পর এবার আসানসোল, ফের দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ]

সোমবার রাতে নতুন করে অশান্তি দানা বাঁধে। লিলুয়ার বামনগাছির সি রোডের উপর দুপক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি চলে। অশান্তি থামাতে আসরে নামে পুলিশ। সেখানেই উপস্থিত ছিলেন লিলুয়া থানার এসআই সুমন ঘোষ। তাঁর পায়ে গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এদিকে সন্ধে থেকে বোমা-গুলি চলায় আতঙ্কিত এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে নেমেছে ব়্যাফ। চলছে টহলদারি। কে বা কারা এই ঘটনা ঘটালো তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে হাওড়া পুলিশ। 

[আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার বাগদার BJP কর্মী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.