Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Milk

একলাফে লিটার প্রতি ৪ টাকা মূল্যবৃদ্ধি! দেখে নিন ‘বাংলার ডেয়ারি’ দুধের নয়া দাম

এখন ১ লিটার দুধ কিনতে কত টাকা খসাতে হবে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২৫, ১৪:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১০, ২০২৫, ১৪:০৫

options
link
একলাফে লিটার প্রতি ৪ টাকা মূল্যবৃদ্ধি! দেখে নিন ‘বাংলার ডেয়ারি’ দুধের নয়া দাম zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানদের দুধে-ভাতে রাখার প্রার্থনা আমবাঙালির চিরকালের। কিন্তু সেই দুধ ক্রমশ মহার্ঘ হয়ে উঠেছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে একলাফে অনেকটা বাড়ল দুধের দাম। প্রতি লিটারে গড়ে ২ থেকে ৪ টাকা দাম বাড়ল ‘বাংলার ডেয়ারি’র বিভিন্ন ধরনের দুধের। ফলে এক লিটার দুধ কিনতে এখন বাড়তি টাকা পকেট থেকে খসাতে হবে। তাতে সবচেয়ে সমস্যায় মধ্যবিত্তরা। সন্তানকে দুধে-ভাতে রাখার চড়া মূল্য দিতে হবে এখন থেকে।

জানা যাচ্ছে, সোমবার থেকে বেড়েছে ‘বাংলার ডেয়ারি’র দুধের দাম। এই ব্র্যান্ডের একেক ধরনের দুধের মূল্য একেক রকম। ‘সুপ্রিম’ দুধ এক লিটার কিনতে হলে এতদিন খরচ পড়ত ৫৬ টাকা। এখন অতিরিক্ত ৪ টাকা দিতে হবে। অর্থাৎ এক লিটার ‘সুপ্রিম’ দুধের দাম পড়ছে ৬০ টাকা। এছাড়া ‘তৃপ্তি’ নামে দুধের দাম লিটার প্রতি ছিল ৫২ টাকা। এখন বেড়ে দাঁড়িয়েছে ৫৪ টাকা। ‘স্বাস্থ্যসাথী ডবল টোন’ দুধ এক লিটার কিনতে হলে খরচ হতো ৪৬ টাকা, এখন সেই দাম পড়বে ৪৮ টাকা প্রতি লিটার। একই অনুপাতে প্রতিটি ব্র্যান্ডের ৫০০ গ্রাম দুধের দামও বৃদ্ধি পাচ্ছে। তবে জানা গিয়েছে, ঘি, পনিরের মতো খাদ্যপণ্যের দাম সেই হারে বাড়ানো হয়নি।

Advertisement

জানা যাচ্ছে, সোমবার থেকেই নয়া দাম কার্যকর হচ্ছে। দামবৃদ্ধি নিয়ে রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর অবশ্য সামগ্রিকভাবে চড়া বাজারমূল্যকেই দায়ী করছে। দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের দাবি, চলতি বছর লাগামছাড়া বৃষ্টির কারণে বহু ফসল নষ্ট হয়েছে। গরুর খাদ্যে অভাব দেখা দিয়েছে। এছাড়া দুধ উৎপাদনের জন্য বিভিন্ন উপাদানের বাজারমূল্যও বেড়েছে। সেই ভারসাম্য বজায় রাখতে কার্যত বাধ্য হয়েই দাম বাড়ানো হল। যদিও রাজ্য সরকারের সবসময়ই লক্ষ্য, দুধের মতো জরুরি খাদ্যপণ্যের দাম বাড়িয়ে আমজনতাকে সমস্যার মুখে যথাসম্ভব না ফেলা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.