রাজা দাস, বালুরঘাট: প্রবল গরমের কারণে টানা দু’মাস সরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারের সিদ্ধান্তে ক্ষোভ বাড়ছে শিক্ষকদের। দক্ষিণ দিনাজপুরে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। বালুরঘাটে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে দাবিপত্র পেশ করলেন সংগঠনের সদস্যরা। চলল বিক্ষোভও।
[ আরও পড়ুন: স্কুলে টানা ছুটি, মিড ডে মিলের চাল নষ্ট হওয়ার আশঙ্কা শিক্ষকদের]
গরমের প্রবল দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। ফণী আতঙ্কের পর তাপমাত্রা আরও বেড়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিন কয়েক আগে যখন এ রাজ্যে ঘুর্ণিঝড় ফণী আছড়ে পড়ার আশঙ্কা দেখা গিয়েছিল, তখনই সরকারি ও সরকার অনুমোদিত স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষাদপ্তর। নির্দেশিকা জারি হয় যে, ৩ মে থেকে ৩০ জুন পর্যন্ত চলবে গরমের ছুটি। কিন্তু টানা এতদিন ছুটির বিরোধিতায় আন্দোলনে নেমেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি দক্ষিণ দিনাজপুর শাখা। সংগঠনের সম্পাদক সুকান্ত মণ্ডলের বক্তব্য, সরকারের খামখেয়ালি সিদ্ধান্তে যেমন পঠনপাঠন ব্যাহত হবে, তেমনি সরকারি ও সরকার অনুমোদিত প্রাথমিক স্কুলের মিড-ডে মিল থেকে বঞ্চিত হবে শিশুরা। প্রাথমিক স্কুলে পাস-ফেল নেই। তার উপর টানা যদি স্কুল বন্ধ থাকে, তাহলে মূল্যায়নে আশানূরূপ নম্বর পাবে না। তাই পরিস্থিতি বিবেচনা করে অবিলম্বে দু’মাস ছুটির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর শাখা। সংগঠনের বিকল্প প্রস্তাব, ছুটি নয়, বরং সরকারি ও সরকার অনুমোদিত স্কুলে পঠনপাঠন চলুক সকালে। দক্ষিণ দিনাজপুরে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক মৃণালকান্তি রায় সিংহ জানিয়েছেন, ‘লিখিত অভিযোগ ও প্রস্তাব পেয়েছি। বিষয়টি বিবেচনার জন্য শিক্ষা দপ্তরে পাঠানো হবে।’
[ আরও পড়ুন: ফের বন্ধ গোন্দলপাড়া জুট মিল, তৃণমূল নেতাদের বাড়িতে ভাঙচুর শ্রমিকদের]
সর্বশেষ খবর
-
বৈভব মাতামাতির মধ্যে দলীপ ফাইনালে সেঞ্চুরি ঈশানের, টেস্ট দলে কামব্যাকে বার্তা গম্ভীরদের?
-
ভয়ংকর সুন্দর! জেগে উঠল ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাতে বাতিল তিন শতাধিক বিমান
-
‘উত্তম কুমারকে বিজেপি বানাতে আসিনি’, মহানায়ক স্মরণে ‘বিজেপি জিন্দাবাদ’ শুনেই চটলেন শমীক!
-
ডার্বির আগে শোকস্তব্ধ ময়দান! সড়ক দুর্ঘটনায় অকালপ্রয়াণ তিন প্রধানে খেলা ফুটবলারের
-
সিদ্ধিলাভের আশায় হত নরবলি, বাংলার প্রাচীন এই দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রহস্যময় কাহিনি