জেলবন্দি জাহাঙ্গির ‘পুষ্পা’। তাঁকে ছাড়াতে থানার সামনে জমায়েত। জাহাঙ্গিরের স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা! তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি উঁচিয়ে তাড়া করতেই পালিয়ে যায় বিক্ষোভকারীরা। লাঠি খেয়ে পুকুরে ঝাঁপ দেন অনেকে। সেই ঘটনার দু’টি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের একটিতে দেখা গিয়েছে, থানা এলাকায় বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়দের একাংশ। সূত্র মারফত জানা গিয়েছে, থানায় হামলার ছক ছিল তাঁদের! সেই দলে ছিল যুবক, প্রৌঢ়রাও। ফুটেজে দেখা গিয়েছে, বাচ্চা কোলে মহিলাদেরও। তবে তাঁরা ওই বিক্ষোভের অংশ কিনা, তা জানা যায়নি। কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ছুটে আসে। লাঠিচার্জ করা হয়। তাতেই মুহূর্তে ফাঁকা হয়ে হয়ে যায় এলাকা। আঘাত থেকে বাঁচতে জুতো খুলে পালিয়ে যায় বিক্ষোভকারীরা। অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, একটি ডোবা বা পুকুরে পাশ দিয়ে দু’টি রাস্তা গিয়েছে, তা ধরেই পালাচ্ছিলেন বিক্ষোভকারীরা। বাহিনীর লাঠি খেয়ে অনেকেই ঝাঁপ দেন সেই পুকুরে। সাঁতরে পাড় হয়ে ওঠেন ওপারে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন:
উল্লেখ্য, বাংলা-নেপাল সীমান্তে থেকে গ্রেপ্তার করা হয়েছে ফলতার ‘ত্রাস’ জাহাঙ্গির খানকে। রবিবার তাঁকে আদালতে পেশ করা হলে ফের ছয়দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এ দিন মঙ্গলবার থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তার অনুগামীদের একাংশ। তারপরই এই ঘটনা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কাজ করলে পুরস্কার, না হলে বহিষ্কার’, জনকল্যাণ শিবিরে আধিকারিকদের কড়া বার্তা মন্ত্রীর
-
‘পাহাড়ে সব বন্ধ চা বাগান খুলবে’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আশায় বুক বাঁধছেন শ্রমিকরা
-
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে লজ্জার হারের পর শাস্তির খাঁড়া! জরিমানার কোপে পাকিস্তান মহিলা দল
-
‘আমিরের তৃতীয় বিয়ের জন্য আদর্শ সাজ’, চরম কটাক্ষের শিকার প্রাক্তন স্ত্রী কিরণ রাও
-
দীর্ঘ ১৬ মাস পর সাক্ষাৎ, জি৭-এর মঞ্চে ‘বন্ধু’ মোদির সঙ্গে হাত মেলালেন ট্রাম্প, বৈঠক নিয়ে কৌতূহলী বিশ্ব