নব্যেন্দু হাজরা : নারী দিবস উদযাপনে অভিনব উদ্যোগ নিল দক্ষিণ পূর্ব রেল। এক মহিলার জীবনসংগ্রামকে তথ্যচিত্রের মাধ্যমে সবার সামনে তুলে ধরবে রেল। তথ্যচিত্রের ওই মহিলা সংসার সন্তান সামলে ছ’কিলোমিটার পথ পেরিয়ে যান কর্মস্থলে। তবে কোনও অফিস নয়, তাঁর সারাদিনের ঠিকানা রেল লাইনের পাশে। কারণ পেশায় তিনি রেলের কি-ম্যান। আর তাই নারী দিবসে তার লড়াইকে শ্রদ্ধা জানাতে তাঁর জীবনের কাহিনী নিয়েই তথ্যচিত্র তৈরি করেছে দক্ষিণ-পূর্ব রেল।
[ফুল থেকে আবির বানানোর আনন্দে মজেছে বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর-কিশোরীরা]
২০০৬ সালে রেলের পরীক্ষায় পাশ করে কর্মজীবন শুরু করেন পুষ্পা সিং। প্রথমে ছিলেন গ্যাংম্যান পদে। তাই লাইন সরানো, স্লিপার টানা, পাথর সরানোর মতো কাজ করতে হত তাঁকে। টানা দশ বছর এই পদে কাজ করেন তিনি। পাশ দিয়ে ঝড়ের গতিতে ছুটেছে ট্রেন। পাশেই সরিয়েছেন পাথর। বয়েছেন লোহার পাত। এমনকী অফিসে বসে কাজের সুযোগ এলেও তিনি তা হাসিমুখে ফিরিয়েছেন। বলেছেন, এটাই তাঁর অভ্যাস। জানা গিয়েছে, একবার লাইনে ফাটল দেখে স্টেশন ম্যানেজারকে খবর দিয়ে এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা আটকেছিলেন তিনি। তখনই তাঁকে পুরস্কৃত করে রেল। তথনই পদোন্নতি হয় তার, দায়িত্ব পান কি-ম্যানের।
[মাদকাসক্তদের ছবি আঁকা শিকিয়ে মূলস্রোতে ফেরাচ্ছেন শিলিগুড়ির যুবক]
এরপর, ২০১৭ সালে তাঁর স্বামী মারা যান। সেই থেকেই সন্তানদের ভার তাঁর কাঁধে। রেলের আধিকারিকরাও যা দেখে কুর্নিশ জানিয়েছেন তাঁকে। মাথায় হেলমেট, হাতে গ্লাভস পরে চড়া রোদে বা অঝোর বৃষ্টিতে হাড়ভাঙা খাটুনিই যে তাঁর রোজনামচা। তবে এখানেই দিন শেষ না। বাড়ি ফিরে ফের রান্না। আর সন্তানকে পড়ানো। সবটুকুই তাঁর কাঁধে। তাঁর এই জীবন সংগ্রামকে কুর্নিশ জানিয়েছে রেল। নারীদিবসের মুখ হিসাবে পুষ্পাকে তুলে ধরেছে দক্ষিণ পূর্ব রেল। যাঁকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে রেল। যা আন্তর্জাতিক নারী দিবসে রেলের বাকি মহিলা কর্মীদের দেখানো হবে। যাতে পুষ্পাকে দেখে বাকিদের মধ্যেও কাজের প্রতি নিষ্ঠা আরও বাড়ে।
সর্বশেষ খবর
-
প্রাণের ঝুঁকি নিয়ে কাজ, তারাতলার ধ্বংসস্তূপ থেকে বাঁচানো ‘সাহসী’দের সম্মান মুখ্যমন্ত্রীর
-
ক্লাসরুমেই সপ্তম শ্রেণির ছাত্রীর সিঁথি রাঙাল একাদশের ছাত্র! বালুরঘাটের স্কুলে হইচই
-
৫ জুলাই শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল একাধিক লোকাল, কোন রুটে ছুটবে এক্সপ্রেস?
-
ইংল্যান্ডের দুশ্চিন্তা ৪০ বছর পুরনো মারাদোনা ‘আতঙ্ক’, কেনদের ‘রাতের ঘুম’ ওড়াতে তৈরি মেক্সিকানরা
-
শবরদের আরাধ্য থেকে জগতের নাথ, মহাপ্রভুর রথযাত্রার অলৌকিক ইতিবৃত্ত জানেন?