Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Ram Mandir

মেদিনীপুরে তৃণমূলের রামমন্দিরের উদ্বোধন, ‘রাম কারও একার নয়’, দিলীপকে কটাক্ষ জুনের

মেদিনীপুরের রামমন্দির নিয়ে শাসকদলকে নিশানা দিলীপ ঘোষের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৫, ২০২৪, ১৯:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৫, ২০২৪, ১৯:৫২

options
link
মেদিনীপুরে তৃণমূলের রামমন্দিরের উদ্বোধন, ‘রাম কারও একার নয়’, দিলীপকে কটাক্ষ জুনের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যার আগেই মেদিনীপুরে উদ্বোধন হল রাম-সীতা-হনুমানজির মন্দির। উপস্থিত ছিলেন খোদ বিধায়ক জুন মালিয়া। বিকেলে গঙ্গা আরতি করছেন বেনারস থেকে আসা পুরোহিতরা। সেই মুহূর্তের সাক্ষী হতে ভিড় করেছেন স্থানীয়রা।

মেদিনীপুর পুরসভা এলাকায় বহুদিন ধরেই ছিল মন্দিরটি। কাঁসাই নদীর গান্ধীঘাটে অম্রুত প্রকল্প হওয়ার সময় পুরসভার জল প্রকল্প নির্মাণের স্বার্থে মন্দিরটি সরানো হয়। সেই মন্দিরটি স্থানীয়দের প্রচেষ্টা এবং মেদিনীপুর পুরসভার সহযোগিতায় আবার নতুন রূপে নির্মাণ করা হয়েছে। সোমবার উদ্বোধন হয়ে গেল সেই মন্দিরটি। মন্দিরে পুজো দিলেন বিধায়ক জুন মালিয়া।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিমান ছাড়তে দেরি, ঘোষণা শুনেই পাইলটের মুখে সজোরে ঘুসি যাত্রীর! ভাইরাল ভিডিও]

মেদিনীপুরে রামমন্দির নিয়ে শাসকদলকে নিশানা করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, “এখানে রামমন্দির হলে ঠিক, অযোধ্যায় হলে ঠিক না, এটা উচিত না। আমন্ত্রণ পাওয়ার পরও ওঁরা যেতে চাইছে না। এদিকে এখানে রামমন্দির করছেন।” পালটা দিয়েছেন জুন মালিয়া। তিনি বলেন, “রাম কি দিলীপ দার একার নাকি। রাম সবার। মন্দিরটা আগেও ছিল। প্রকল্পের কাজের জন্য সরানো হয়।” জুন মালিয়ার দাবি, আজকের দিনটি শুভ বলেই এদিন এই উদ্বোধনের সিদ্ধান্ত।

[আরও পড়ুন: যুব ব্রিগেডের সাফল্য, সিপিএমে দলীয় সদস্যপদে অগ্রাধিকার পাবেন ৩১ বছরের কমবয়সিরা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.