নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: পাঁচটি বাড়িতে দুঃসাহসিক চুরি৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার অন্তর্গত শক্তিগড় এলাকায়৷ খোয়া গিয়েছে সর্বমোট কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও নগদ টাকা৷ চোরদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ৷
[পরীক্ষার আগেই ইন্টারভিউয়ের চিঠি পেয়ে ধন্দে চাকরিপ্রার্থী ]
পুলিশ জানিয়েছে পাঁচটি বাড়িতে একই কায়দায় চুরি করা হয়েছে৷ প্রথমে বাড়িগুলির গ্রিল কেটে ভিতরে প্রবেশ করেছে দুষ্কৃতীরা৷ তারপর দরজার তালা ভেঙেছে৷ আলমারির লক ভেঙেছে৷ এরপর আলমারিতে থাকা সোনার গহনা ও নগদ টাকা হাতিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। চুরি হওয়া পাঁচটি বাড়ির মধ্যে তিনটি বাড়ির বাসিন্দা ওই দিন আত্মীয়ের বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন৷ ফলে ফাঁকা বাড়িতে কাজ হাতিয়ে নিতে সুবিধা হয়েছে চোরদের দলটির৷
[হাতির ছবি তুলতে গিয়ে হামলার মুখে পড়ে প্রাণহানি বাংলাদেশি পর্যটকের]
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ, বাড়ি ফিরে তাঁরা দেখেন গ্রিল ভাঙা৷ ঘর লন্ডভন্ড হয়ে রয়েছে৷ আলমারি খোলা এবং তাতে কোনও সোনাদানা ও টাকা-পয়সা নেই৷ তাঁদের বুঝতে অসুবিধা হয় না যে বাড়িতে চুরি হয়েছে৷ তাঁদের সর্বস্ব লুট হয়ে গিয়েছে৷ খবর দেওয়া হয় পুলিশে৷ শনিবার সকাল থেকে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ৷
সর্বশেষ খবর
-
দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নেই! বাড়বে বহুদেশীয় টুর্নামেন্ট? আরও ভারত-পাক ম্যাচের ভাবনা আইসিসির
-
কলঙ্কিত জেএনইউ! ক্যাম্পাসেই ডেকে নিয়ে যৌন হেনস্তা অধ্যাপকের, অভিযোগ ১০ পড়ুয়ার
-
ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! চিৎপুরের বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন
-
বিচ্ছেদে আশান্তি, সিরিয়াল থেকে ছাটাই, ‘বিগ বস’এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি ‘বিতর্কিত’ নায়কের!
-
সরষের মধ্যেই ভূত! মার্কিন সেনার গোপন তথ্য চলে যাচ্ছে ইরানের হাতে, বড় পদক্ষেপ আমেরিকার