Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
RPF

ভোটের মুখে ট্রেনে কাঁড়ি কাঁড়ি টাকা-সোনার গয়না উদ্ধার, রেল পুলিশের কড়া নজরদারিতে আটক ১

বামনগাছি ও সাঁইথিয়ায় আরপিএফের হাতে সবমিলিয়ে বাজেয়াপ্ত প্রায় ৫৫ লক্ষ টাকা। চলছে কড়া নজরদারি।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৮:৫৮

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৮:৫৮

options
link
ভোটের মুখে ট্রেনে কাঁড়ি কাঁড়ি টাকা-সোনার গয়না উদ্ধার, রেল পুলিশের কড়া নজরদারিতে আটক ১ zoom
রেল পুলিশের হাতে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ নগদ, সোনার গয়না।
Advertisement

ভোটের মুখে রাজ্যে বেআইনি অর্থ, অস্ত্র পাচার রুখতে অত্যন্ত সক্রিয়তার সঙ্গে কাজ করছে রেল পুলিশ। তাদের কড়া নজরদারির জেরে প্রায় প্রতিদিন দূরপাল্লার ট্রেন থেকে বেআইনি অর্থ ও অস্ত্র উদ্ধার হয়েছে। মঙ্গলবারও সেভাবেই উদ্ধার হল কাঁড়ি কাঁড়ি নগদ ও মূল্যবান সোনার গয়না। বামনগাছি আরপিএফের হাতে বাজেয়াপ্ত নগদ ২৩ লক্ষ টাকা এবং ১১০ গ্রাম সোনার গয়না, যার বাজারমূল্য এই মুহূর্তে ১৫ লক্ষেরও বেশি। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করাও হয়েছে।

জানা গিয়েছে, বামনগাছিতে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রচুর নগদ টাকা উদ্ধার করে রেল পুলিশ। এর নথি পুলিশ দেখতে চাইলে তা দেখাতে পারেননি তিনি। এরপর তাঁকে আটক করা হয়েছে। ভালোভাবে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ১১০.৪৭ গ্রাম সোনার গয়নাও। যার বর্তমান বাজারমূল্য ১৫ লক্ষ ৬৬ লক্ষের বেশি। কোথা থেকে এসব সোনা নিয়ে আসা হচ্ছিল, কোথায়ই বা যাওয়া হচ্ছিল, সেসবের জবাব দিতে পারেনি ওই ব্যক্তি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপর সাঁইথিয়া স্টেশনেও তল্লাশি চালাতে গিয়ে আরপিএফের নজরে পড়ে প্রায় সাড়ে ৫ লক্ষ নগদ এবং প্রচুর সোনার গয়না। সেসব বাজেয়াপ্ত করে হিসেবনিকেশ করতে গিয়ে রেল পুলিশ জানায়, গয়নার পরিমাণ প্রায় ২৮৯ গ্রাম, যার বর্তমান বাজারদর ৪০ কোটি ২৩ লক্ষেরও বেশি। সবমিলিয়ে সাঁইথিয়া থেকে উদ্ধার প্রায় ৪৫ লক্ষ ৫৪ হাজার ১২৮ টাকা। এর আগেও একাধিকবার নানা স্টেশন ও ট্রেন থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার করেছে রেল পুলিশ। বঙ্গে স্বচ্ছ নির্বাচন করতে নির্বাচন কমিশনের কড়া বিজ্ঞপ্তির পর বিভিন্ন স্টেশনে রেল পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। আর তাতেই সাফল্য মিলছে। রাজ্যে যে সত্যিই প্রচুর পরিমাণ বেআইনি অর্থ ঢোকার ছক হচ্ছে, তা স্পষ্ট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.