শান্তনু কর, জলপাইগুড়ি: একই সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যক্তিকে করোনার (Corona Vaccine) টিকাদানের অভিযোগ। অভিযোগ পেতেই নড়েচড়ে বসল স্বাস্থ্যদপ্তর। বুধবারই শোকজ করা হল জলপাইগুড়ির (Jalpaiguri) চার স্বাস্থ্যকর্মীকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকায় শিবির করে করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে স্বাস্থ্যদপ্তর। অভিযোগ, সেই শিবিরে এক সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যক্তিকে করোনার টিকা দেওয়া হচ্ছিল। ভ্যাকসিন দেওয়ার সেই ছবি ধরা পড়ে এক ব্যক্তির ক্যামেরায়। সেই ছবি ভাইরাল হতেই নড়েচড়ে বসে স্বাস্থ্যদপ্তর।
[আরও পড়ুন: ‘দলে কারও সঙ্গে কারও মিল নেই’, উপনির্বাচনে বিজেপির হারের পর বিস্ফোরক সৌমিত্র খাঁ]
ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জ্যোতিষচন্দ্র দাস জানান, “এক সিরিঞ্জ দিয়ে একজনকে ভ্যাকসিন দেওয়াই নিয়ম। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।” এই ঘটনায় চারজনকে শোকজ করা হয়েছে বলে জানান তিনি। কিন্তু কীভাবে এমন টনা ঘটল? কেন একই সিরিঞ্জ ব্যবহার করা হল তা নিয়ে উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, ভ্যাকসিন নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল বাদুড়িয়াতেও। স্থানীয় সূত্রে খবর, গত ৩০ তারিখে বাগজোলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করোনা ভ্যাকসিনের (Corona Vaccine) ক্যাম্পের ব্যবস্থা করা হয়। তার আগে ২৯ তারিখ থেকে বাগজোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান জামিরউদ্দিন মণ্ডল কুপন বিলি করতে শুরু করেন। সেই কুপনে ছিলে গ্রাম পঞ্চায়েত প্রধানের ছবি। বাড়ি-বাড়ি পৌঁছে দেওয়া হয় সেই কুপনও।
[আরও পড়ুন: ডোমজুড়ে চিপস কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ধোঁয়ায় ঢাকল এলাকা]
সর্বশেষ খবর
-
মিলবে না পাঁচতারা হোটেল, এশিয়ান গেমসে বাকি অ্যাথলিটদের সঙ্গে থাকতে হবে শ্রেয়স-স্মৃতিদের
-
৪৫ তম প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, রবীন্দ্র ভিঠালরাও ঘুগের শপথে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী
-
‘ভেড়ার দল’ কটাক্ষ রাজবীরের, শান্ত দীপেন্দু ক্ষেপে বললেন, ‘কাউকে ভয় পাই না’, ‘বিগ বস’-এ তুলকালাম!
-
বিপর্যয়ের মধ্যেই কাঁপল মাটি, বিধ্বস্ত নেপালে এবার ভূমিকম্প!
-
মনোনীত ভোজিনহা, ব্যালন ডি’অরের লড়াইয়ে ইতিহাস মেসির! হালান্ড-ইয়ামালদের সঙ্গে লড়াইয়ে কারা?