সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেসে আগুন আতঙ্ক। ট্রেন থেকে আচমকা কালো ধোঁয়া বেরতে দেখা যায়। আন্দুল-সাঁকরাইল স্টেশনের মাঝে কার্যত হুড়মুড়িয়ে নেমে পড়লেন যাত্রীরা।
সোমবার সকালে ৯টা ১৫মিনিট নাগাদ শালিমার-পুরীর উদ্দেশে রওনা দেয় দুরপাল্লার ট্রেনটি। আন্দুল স্টেশন পার করতেই ট্রেনের ব্রেকে সমস্যা দেখা দেয়। ইমার্জেন্সি ব্রেক কষা হয়। আন্দুল-সাঁকরাইল স্টেশনের মাঝে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। নিমেষের মধ্যে ট্রেনের নীচ থেকে গলগল করে ধোঁয়া বের হতে শুরু করে।কালো ধোঁয়া বের হতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। চিত্কার চেঁচামেচি শুরু করতে শুরু করেন। অনেকে ভয়ে ট্রেন থেকেও নেমে পড়েন।
[আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে ফাটল দেদার বাজি, দীপাবলির পরই ফের ‘গ্যাসচেম্বার’ দিল্লি!]
আন্দুল-সাঁকরাইল স্টেশনের মাঝে ট্রেনটি দাঁড়িয়ে থাকে। এরপর আগুনের ফুলকি নিভিয়ে ট্রেনটি ফের রওনা দেয়। রেলের তরফে জানানো হয়েছে, মেরামতি সম্ভব না হয়, তবে সংশ্লিষ্ট বগিটিকে বাদ দিয়েই ট্রেনটি পুরীর উদ্দেশে রওনা দেবে। তবে বিপত্তি বাড়েনি। যদিও জানা গিয়েছে, রোখনাবক্ষনের অভাবে এই বিপত্তি দেখা দেয়। ব্রেকে ময়লা জমে বা বাইরের কিছু পরে গেলে বেক বাইন্ডিং সমস্যা হয়। লক্ষ্য না করলে বড় ধরণের আগুনের আশঙ্কা থাকে বলে তারা জানিয়েছে।
[আরও পড়ুন: তৃণমূল নেতার ‘খুনি’কে পিটিয়ে মারল জনতা, জোড়া খুনে জ্বলছে জয়নগর]
সর্বশেষ খবর
-
জ্ঞানেশ ‘হটাতে’ দিল্লিতে শুরু ‘ইন্ডি’ বৈঠক! নেই আপ-ডিমকে-অখিলেশ, ছন্নছাড়া বিরোধীরা
-
ভোট বিপর্যয়ে ভেসে থাকার চেষ্টা! দিল্লিতে ‘ইন্ডি’ জোটের বৈঠকে মমতা-অভিষেক
-
জন্মদিনে ‘জাদুকর সত্যচরণ’ বেশে প্রসেনজিৎ, ফার্স্ট লুকেই কৌতূহলের পারদ চড়ালেন ‘ইন্ডাস্ট্রি’
-
২ হাজার বছরের আদিবাসী শিল্পের ছোঁয়া বেহালার পুজোয়, কেমন হচ্ছে উমার রূপ?
-
দুর্গাপুজোর পাশ বিক্রির নামে কোটি টাকা তছরুপ! ইডির তলবে সিজিও কমপ্লেক্সে ইন্দ্রনীল