Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ট্রেন দুর্ঘটনা

শেওড়াফুলি লোকালের সঙ্গে সংঘর্ষ ইনস্পেকশন কারের, দুর্ঘটনায় আহত অন্তত ১৫

দুর্ঘটনার জেরে ডাউন হাওড়া লাইনে ট্রেন চলাচল ব্যাহত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০১৯, ১৮:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০১৯, ১৮:৫৬

options
link
শেওড়াফুলি লোকালের সঙ্গে সংঘর্ষ ইনস্পেকশন কারের, দুর্ঘটনায় আহত অন্তত ১৫ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার কবলে শেওড়াফুলি লোকাল। ইনস্পেকশন কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় লোকাল ট্রেনটির। ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের অন্যান্য যাত্রীরা।

শনিবার দুপুরে শেওড়াফুলি ছেড়ে শ্রীরামপুর স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিল লোকাল ট্রেনটি। স্টেশনে ঢোকার বেশ খানিকটা আগেই একই লাইনে উলটো দিক থেকে এগিয়ে আসে একটি ইনস্পেকশন কার। মুখোমুখি ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় লোকাল ট্রেনের ইঞ্জিন এবং প্রথম কামরাটি। স্থানীয় সূত্রে খবর, রেলকর্মী এবং যাত্রী মিলিয়ে অন্তত পনেরো জন আহত হয়েছেন। তাঁদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চোট পেয়েছেন ট্রেনের চালক বলেও খবর। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দেওয়াল দখল নিয়ে উত্তপ্ত নৈহাটি, অর্জুন অনুগামীদের সঙ্গে তৃণমূল সমর্থকদের সংঘর্ষ]

কীভাবে একই লাইনে দু’টি ট্রেন চলে এল? এই নিয়েই উঠছে প্রশ্ন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সিগন্যালিংয়ের দায়িত্বে থাকা ব্যক্তিই ভুল সিগন্যাল দেখানোয় একই লাইনে দুটি ট্রেন উঠে পড়ে। তবে ট্রেনে সিগন্যাল দেখার দায়িত্বে যিনি থাকেন, তাঁর ভুল বোঝায় এই ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে ট্রেনের গতিবেগ নিয়েও। স্টেশনে ঢোকার আগে লোকাল ট্রেনের গতি যা হওয়া উচিত, ট্রেনটি তার চেয়ে দ্রুত আসছিল কিনা, তাও পরীক্ষা সাপেক্ষ। তবে জানা গিয়েছে, স্টেশন ঢোকার অনেকটা আগেই এই দুর্ঘটনা ঘটে। ফলে গতি এখানে দুর্ঘটনার কারণ নয় বলেই মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই রেলের তরফে এলাকায় এসে পৌঁছেছে মেডিক্যাল দল, উদ্ধারকারী দল। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য যাত্রীদের মধ্যেও। তাঁদের যথাসম্ভব নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে দুর্ঘটনার জেরে ডাউন হাওড়া লাইনে ট্রেন চলাচল ব্যাহত। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল।

[আরও পড়ুন: ভাঙড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! সংঘর্ষ রুখতে গিয়ে আহত ৩ পুলিশকর্মী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.