কাজের ফাঁকে একটু চকোলেট খেলে মন্দ হয় না বলেই ভেবেছিলেন যুবক। তাই মাত্র ৪০ টাকা দামের একটি চকোলেট খেয়ে ফেলেন। অনলাইন ডেলিভারি সংস্থার ওই কর্মীকে এই কাজের জন্য চাকরি হারাতে হয়। তবে সেখানেই শেষ নয়, ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে যুবকের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করা হয় বলেই অভিযোগ। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ অভিযুক্ত যুবক।
ওই যুবক শিলিগুড়ির (Siliguri) এসএফ রোডের ডেলিভারি সংস্থার স্টোরে কাজ করেন। একুশ বছর বয়সি ওই যুবক শিবমন্দিরের বাসিন্দা। যুবকের দাবি, কিছু না বুঝেই চকোলেট খেয়েছে। তাঁর দাবি, গত মাসে বেতন দেওয়ার পর চাকরি চলে যায়। সেদিনই একটি ঘরে বেশ কয়েকজন তাকে ঘিরে ধরে। চকোলেট চুরির ভিডিও দেখান তাঁরা। ১০ হাজার টাকা না দিলে সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তাই বাধ্য হয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারের দ্বারস্থ হন যুবক। দার্জিলিং জেলা লেবার কমিশনেও লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
আরও পড়ুন:
ওই যুবকের বাবার দাবি, ওই যুবক কলেজ পড়ুয়া। হাতখরচ জোগাড়ের আশায় ওই সংস্থায় কাজ করছিল। ৪০ টাকা দামের চকোলেট খেয়ে ফেলার কথা স্বীকার করেছে। তা সত্ত্বেও তার কাছ থেকে জোর করে দশ হাজার টাকা চাওয়া হয়। ছেলেকে একটি ঘরে বেশ কয়েক ঘণ্টা আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন তিনি। পরবর্তীতে অবশ্য পুলিশের হস্তক্ষেপে আর ১০ হাজার টাকা দিতে হয়নি যুবককে। তবে টাকা দাবি করার কথা অস্বীকার করেছে ওই সংস্থা কর্তৃপক্ষ। এর বেশ কয়েক বছর আগে আলিপুরদুয়ারের জয়গাঁয় এক তরুণীর বিরুদ্ধে শপিং মল থেকে চকোলেট খেয়ে নেওয়ার অভিযোগ ওঠে। সেই সময় সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল করে দেওয়ার অভিযোগ ওঠে। যার তীব্র নিন্দা করেছিলেন প্রায় সকলেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অস্ত্র উদ্ধারে গোয়েন্দাদের রাডারে মাও শীর্ষনেতা আকাশ! নজরে বাঁকুড়া-পুরুলিয়া হয়ে ঝাড়খণ্ডের জঙ্গলপথও
-
অরুণাচল থেকে লাদাখ! সীমান্ত সংঘাতের আবহে দিল্লিতে মুখোমুখি আলোচনায় মোদি-জিনপিং
-
তৃতীয় টেস্টেও হার, চুনকামের লজ্জা নিয়ে ইংল্যান্ড থেকে ফিরতে হচ্ছে পাকিস্তানকে
-
জল কমতেই শুরু ব্রিজের রক্ষণাবেক্ষণ, কত দিন সম্পূর্ণ বন্ধ থাকবে দুধিয়া সেতু?
-
‘খুব কষ্ট হচ্ছে মা, বাড়ি নিয়ে যাও’, মায়ের কাছে আর্তি বাংলাদেশের মাদ্রাসায় ‘ধর্ষিত’ নাবালকের