Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Kanchanjunga Express

হুগলিতে উত্তরবঙ্গগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধোঁয়া! আতঙ্কে ট্রেন থেকে নামলেন যাত্রীরা 

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সকাল ৮টা নাগাদ।

সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৩:১৯

link
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৩:১৯

options
link
হুগলিতে উত্তরবঙ্গগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধোঁয়া! আতঙ্কে ট্রেন থেকে নামলেন যাত্রীরা  zoom
১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। বেলমুড়ি স্টেশনে থমকালো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিজস্ব চিত্র।
Advertisement

উত্তরবঙ্গগামী আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjunga Express) যান্ত্রিক ত্রুটি! কামরার নিচ থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। বিপদ বুঝেই ট্রেনটি হাওড়া -বর্ধমান কর্ড লাইনের বেলমুড়ি স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে দেন চালক। ভয়ে কামরা থেকে বেরিয়ে আসেন যাত্রীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সকাল ৮টা নাগাদ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

যাত্রীদের অনেকেই প্ল্যাটফর্মে নেমে যান। খবর দেওয়া হয় রেলের আধিকারিকদের। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখে, সমস্যার সমাধান করেন। প্রায় ২০ মিনিট পর ৮ টা ২২ মিনিটে ট্রেনটি পুনরায় বেলমুড়ি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দ্যেশে রওনা দেয়।

শিয়ালদহ থেকে ১৩১৭৩ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উত্তরবঙ্গ যাচ্ছিল। ট্রেনটি হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলমুড়ি স্টেশনের কাছে যেতেই একটি কামরার নিচ থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। প্রাথমিক অনুমান, চাকার ব্রেকসুতে ঘর্ষণের কারণে ধোঁয়া বেরতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। চালক ট্রেনটি দাঁড় করিয়ে দেন। যাত্রীদের অনেকেই প্ল্যাটফর্মে নেমে যান। খবর দেওয়া হয় রেলের আধিকারিকদের। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখে, সমস্যার সমাধান করেন। প্রায় ২০ মিনিট পর ৮ টা ২২ মিনিটে ট্রেনটি পুনরায় বেলমুড়ি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দ্যেশে রওনা দেয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১৭ জুন শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি মালগাড়ি ধাক্কা মারে। দার্জিলিঙের রাঙাপানির কাছে দুর্ঘটনা ঘটে। ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল।তদন্তে সিগন্যাল ব্যবস্থার ত্রুটি ধরা পড়ে। এইবার বড়সড় কোনও দুর্ঘটনা না ঘটলেও, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.