Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Snake in Dhupguri School

ক্লাসের মধ্যে ফণা তুলে দাঁড়িয়ে বিষাক্ত গোখরো! আতঙ্কে পড়াশোনা শিকেয় ধূপগুড়ির স্কুলে

স্কুলের নানা ক্লাসে প্রায় ঘণ্টা দুয়েক ধরে ঘোরাঘুরির পর সাপটিকে উদ্ধার করেন পরিবেশপ্রেমীরা।

শান্তনু কর
শান্তনু কর

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ২০:৩৩

link
শান্তনু কর
শান্তনু কর

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ২০:৩৩

options
link
ক্লাসের মধ্যে ফণা তুলে দাঁড়িয়ে বিষাক্ত গোখরো! আতঙ্কে পড়াশোনা শিকেয় ধূপগুড়ির স্কুলে zoom
১ অক্টোবর, বৃহস্পতিবার। ধুপগুড়ির স্কুলে আচমকা ঢুকে পড়ল বিষাক্ত গোখরো!
Advertisement

ক্লাসে তখন মন দিয়ে পড়াশোনা চলছে। শিক্ষক পড়াচ্ছেন, সামনের বেঞ্চে শুনছে ছাত্রছাত্রীরা। ঠিক এমন সময়েই তার আগমন ক্লাসে। দেখেই সবাই আতঙ্কে সিঁটিয়ে গেল। ক্লাসরুমের সামনেই ফণা তুলে দাঁড়িয়ে গোখরো সাপ! বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বোড়াগাড়ি বিএফপি ১ প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল চলাকালীন আচমকা শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে পড়ল বিষধর গোখরো। সাপ দেখে আতঙ্কে চিৎকার করে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যেতে চায়। দ্রুত তাদের অন্য শ্রেণিকক্ষে সরিয়ে নিয়ে যান শিক্ষকরা। পরে পরিবেশপ্রেমীদের তৎপরতায় স্কুল থেকে উদ্ধার করা হয় সাপটিকে। কিন্তু আতঙ্কের পরিবেশ এখনও কাটেনি সেখানে। এমন ঘটনায় চিন্তিত অভিভাবকরাও।

ধূপগুড়ি ব্লকের বোরাগাড়ি-১ নম্বর বিএফপি বিদ্যালয়ে। বৃহস্পতিবার দুপুরে এখানেই ক্লাস চলাকালীন গোখরো সাপ ঢুকে পড়ায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে স্কুলে পঠনপাঠন চলাকালীন বাইরে থেকে একটি গোখরো সাপ হঠাৎই শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে পড়ে। সাপটি দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। চিৎকার করতে করতে তারা শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে। পড়ুয়াদের চিৎকার শুনে ছুটে আসেন শিক্ষকরা। তড়িঘড়ি পড়ুয়াদের ওই শ্রেণিকক্ষ থেকে সরিয়ে পাশের ঘরে নিয়ে যাওয়া হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে, ক্লাসের ভিতরে ঢুকে পড়া সাপটি একটি কোণে কুণ্ডলী পাকিয়ে বসে পড়ে। তাতে আতঙ্ক আরও কয়েকগুণ বেড়েছে। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে শেষ পর্যন্ত ওই ক্লাসরুম তালাবন্ধ করে দেন শিক্ষকরা। বাইরে থেকে পাহারা দেওয়া হয় কখন সাপটি বেরবে। একইসঙ্গে সাপকে স্কুল থেকে বের করার জন্য খবর দেওয়া হয় ধূপগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন ডোয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পরিবেশপ্রেমী ভজন সাহা। স্থানীয়দের দাবি, প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে সাপটি কখনও তৃতীয় শ্রেণিকক্ষ, আবার কখনও চতুর্থ শ্রেণিকক্ষে ঘোরাফেরা করছিল। ফলে স্কুলে পঠনপাঠন কার্যত বন্ধ হয়ে যায়।

শেষ পর্যন্ত পরিবেশপ্রেমীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। স্বস্তি ফেরে স্কুলে। উদ্ধার হওয়া সাপটি প্রায় সাড়ে চার ফুট লম্বা গোখরো বলে জানা গিয়েছে।পরে সেটিকে একটি নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। শ্রেণিকক্ষের ভিতরে বিষধর সাপ ঢুকে পড়ার ঘটনায় পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সম্প্রতি দক্ষিণবঙ্গে স্কুলের ভিতরে সাপের কামড়ে এক পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছিল। এবার উত্তরবঙ্গের স্কুলে বিষধর গোখরো ঢুকে পড়ার ঘটনায় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.