Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Naihati

ডিম হামলা, জুতোপেটা! নৈহাটিতে ধৃত তৃণমূল নেতার ছেলেকে দেখেই আছড়ে পড়ল জনরোষ

তোলাবাজি, শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে সোদপুরের আবাসন থেকে পুরপ্রধানের ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৬:৩২

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৬:৩২

options
link
ডিম হামলা, জুতোপেটা! নৈহাটিতে ধৃত তৃণমূল নেতার ছেলেকে দেখেই আছড়ে পড়ল জনরোষ zoom
নৈহাটিতে তৃণমূল নেতার ছেলেকে লক্ষ্য করে ডিম হামলা, জুতোপেটা। নিজস্ব ছবি

ক্ষমতায় থাকাকালীন লাগামছাড়া দুর্নীতির অভিযোগে একের পর এক তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছেন। আর তাঁদের দেখতে পেলেই আছড়ে পড়ছে জনরোষ। ডিম ছোড়া, ‘চোর’ স্লোগান প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এবার পুলিশের জালে ধরা পড়ার পর জনতার বিক্ষোভের মুখে পড়ে চূড়ান্ত নাস্তানাবুদ হলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতার ছেলে। শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তারের পর শনিবার বারাকপুর আদালতে তোলার সময় মারধর থেকে শুরু করে ডিম ছোড়া, জুতোপেটা কী ঘটল! সেই ভিডিও রীতিমতো ভাইরাল। তা দেখে সকলে বলছেন, এতদিনের ‘পাপে’র শাস্তি হিসেবে এটাই প্রাপ্য।

নৈহাটির তৃণমূল পরিচালিত পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। যদিও রাজ্যে পালাবদলের পর উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার ভঙ্গুর দশা। কাউন্সিলররা গণইস্তফা দিচ্ছেন। ফলে পুরবোর্ড ভেঙে গিয়েছে। এই পরিস্থিতিতে দেদার দুর্নীতির অভিযোগে পুলিশ শুক্রবার রাতে সোদপুরের আবাসন থেকে গ্রেপ্তার করেছে পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎকে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, মারধর, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ রয়েছে। ধৃতকে বারাকপুর আদালতে পাঠানো হয়। আর সেসময়ই তিনি জনরোষের মুখে পড়েন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, থানা থেকে অভিজিৎকে বের করার পর পুলিশের ঘেরাটোপের মাঝেই তাঁর উপর কার্যত ঝাঁপিয়ে পড়েন জনতা। দেদার চড়-থাপ্পড়, ধাক্কাধাক্কির পাশাপাশি ডিম ছোড়া থেকে ‘চোর’ স্লোগান সবই চলল। মহিলারা জুতোপেটাও করলেন। এমনকী বাঁশের ব্যারিকেড দিয়েও তা ঠেকাতে পারল না। শেষমেশ অবশ্য জনতার হামলা থেকে বাঁচিয়ে অভিজিৎকে কোনওক্রমে প্রিজন ভ্যানে তুলে নেয়।

ধৃত অভিজিৎকে লক্ষ্য করে ছোড়া হল ডিম। নিজস্ব ছবি

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, থানা থেকে অভিজিৎকে বের করার পর পুলিশের ঘেরাটোপের মাঝেই তাঁর উপর কার্যত ঝাঁপিয়ে পড়েন জনতা। দেদার চড়-থাপ্পড়, ধাক্কাধাক্কির পাশাপাশি ডিম ছোড়া থেকে ‘চোর’ স্লোগান সবই চলল। মহিলারা জুতোপেটাও করলেন। এমনকী বাঁশের ব্যারিকেড দিয়েও তা ঠেকাতে পারল না। শেষমেশ অবশ্য জনতার হামলা থেকে বাঁচিয়ে অভিজিৎকে কোনওক্রমে প্রিজন ভ্যানে তুলে নেয়। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে চলেছে পুলিশ।

অভিজিতের গ্রেপ্তারিতে খুশি নৈহাটির সাধারণ বাসিন্দা। তাঁদের অভিযোগ, ‘‘এতদিন ধরে বাবা-ছেলে মিলে নৈহাটিতে সন্ত্রাসের পরিবেশ করে রেখেছিল। অভিজিতের গ্রেপ্তার হওয়ারই ছিল। বাবা চেয়ারম্যান বলে অভিজিৎ এখানকার বিজেপি কর্মীদের উপর অত্যাচার করত। আর এই জায়গাটাকে ইসলামিক এলাকায় বদল করতে চাইছিল।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.