সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজোর রাতে বাংলোর সামনে বাজি ফাটানো থামাতে স্থানীয় বাসিন্দাদের উপর লাঠিচার্জের অভিযোগ। দিন দুয়ের মধ্যেই বদলি করা হল কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র দপ্তর। তাতে জানানো হয়েছে, কোচবিহারের এসপি-কে বদলি করা হল রাজ্য সশস্ত্র বাহিনীতে। তিনি আপাতত থার্ড ব্যাটেলিয়নের কমান্ডো বাহিনীর অফিসারের পদ সামলাবেন। তাঁর বদলে কোচবিহারের নতুন পুলিশ সুপার হলেন সন্দীপ কাড়া। তিনি পশ্চিমাঞ্চলের ডিসি ছিলেন।

কোচবিহারের এসপি দ্যুতিমান ভট্টাচার্যকে নিয়ে বিতর্কের সূত্রপাত কালীপুজো অর্থাৎ সোমবার রাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন রাত প্রায় ১২টার পর কোচবিহারে এসপি বাংলোর সামনে কয়েকজন বাজি ফাটাচ্ছিলেন। তাতে এসপি দ্যুতিমানের পোষ্য কুকুরের সমস্যা হচ্ছিল। অভিযোগ, তাতে ক্ষুব্ধ পুলিশ সুপার বাড়ির পোশাক পরেই বাইরে বেরিয়ে লাঠিচার্জ করেন। যাঁরা বাজি পোড়াচ্ছিলেন, তাঁরা ওই লাঠির আঘাতে জখম হন। এর মধ্যে চারজন শিশু। এরপরই এসপির ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়। মঙ্গলবার তাঁর এই আচরণের বিরুদ্ধে কোচবিহারে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মধ্যে ১০ জনকে পুলিশ গ্রেপ্তার করে। এর মধ্যে তিনজনের জামিন হলেও বাকিরা এখনও জেল ও পুলিশ হেফাজতে।
এরপর বৃহস্পতিবারই দ্যুতিমান ভট্টাচার্যকে বদলি করা হল রাজ্য সশস্ত্র বাহিনীতে। তাঁর জায়গায় কোচবিহারের নতুন পুলিশ সুপার হলেন পশ্চিমাঞ্চলের ডিসি সুদীপ কাঁড়া। আর সুদীপ কাঁড়ার স্থলাভিষিক্ত হয়েছেন এসএস, আইবি-র কুলদীপ সোনওয়ানে সুরেশ।

সর্বশেষ খবর
-
সামান্য লুডো খেলা নিয়ে বচসা, বন্ধুর হাতেই ‘খুন’ বৃদ্ধ, চাঞ্চল্য মিনাখাঁয়
-
‘পুজোয় প্রেম হয়নি তবে প্রেমের পর পুজোগুলো স্পেশাল হয়েছে’, খোলামেলা আড্ডায় মানসী
-
অনলাইন সাট্টায় খোয়া যাচ্ছে কষ্টের রোজগার! বাস্তবের ‘মটকা কিং’দের সন্ধানে লালবাজার
-
সময় নেই রেওয়াজের, মন্ত্রিত্বের ব্যস্ততা সামলেই পুজোর গানে মন্ত্রী সুমনা সরকার
-
‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র অর্থ কী? SIR মামলায় কমিশনের জবাব তলব সুপ্রিম কোর্টের