Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Tarakeshwar Temple

বৃহস্পতিবার থেকে ভক্তদের জন্য ফের খুলছে তারকেশ্বর মন্দিরের দরজা

দিনে পাঁচ ঘণ্টা খোলা থাকবে মন্দির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২১, ১৯:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২১, ১৯:২৮

options
link
বৃহস্পতিবার থেকে ভক্তদের জন্য ফের খুলছে তারকেশ্বর মন্দিরের দরজা zoom
Advertisement

দিব্যেন্দু মজুমদার, হুগলি: মারণ ভাইরাসের দাপটে বন্ধ হয়ে গিয়েছিল তারকেশ্বর মন্দির (Tarakeshwar Temple)। কড়া বিধিনিষেধে বর্তমানে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাজ্যের করোনা পরিস্থিতি। আর তাই আগামিকাল, বৃহস্পতিবার থেকে সমস্ত কোভিডবিধি মেনে পাঁচ ঘণ্টার জন্য তারকেশ্বর মন্দিরের দরজা খুলে দেওয়া হচ্ছে ভক্তদের জন্য। এমনটাই জানিয়ে দিল, মন্দির কর্তৃপক্ষ।

করোনার (Corona Virus) প্রথম ধাক্কায় এক বছরের বেশি সময় ধরে ভক্ত সাধারণের মন্দিরে প্রবেশ নিষেধ ছিল। সেই সময় একবেলার জন্য মন্দির খোলার পর হঠাৎই মন্দির সংলগ্ন এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মন্দির বন্ধ করে দেওয়া হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারির ১০ তারিখ শর্তসাপেক্ষে মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু মার্চের মাঝামাঝি সময় থেকেই রাজ্যজুড়ে সংক্রমণ বাড়তে শুরু করে। যে কারণে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মহন্ত মহারাজের নির্দেশে গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘রাজ্যকে তো ভ্যাকসিন দিচ্ছেই না’, কেন্দ্রকে ফের তোপ মমতার, পাশে বিজয়ন-নবীন পট্টনায়েকও]

তবে তারপর করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় তারকেশ্বরে করোনার চোখ রাঙানিতে গত ৮ মে মন্দির পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। সংক্রমণ ঠেকাতে ১৬ মে থেকে কড়া বিধিনিষেধ জারি করেছে সরকার। যা আগামী ১৬ মে পর্যন্ত জারি থাকবে। আর এই কড়াকড়ির জন্যই অনেকটা নিয়ন্ত্রণে করোনা। মঙ্গলবারই যেমন স্বাস্থ্যদপ্তর জানিয়েছিল, ৪২ দিন পর বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ১০ হাজারের নিচে। আর তাই ফের মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হল।

মন্দিরের মহন্ত মহারাজ এদিন বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের বিধিনিষেধ আরোপ হওয়ার ফলে করোনা সংক্রমণ অনেকটা কমেছে। তাই পরিস্থিতি বিচার করে ভক্তদের জন্য বৃহস্পতিবার থেকে মন্দিরের দরজা ফের খুলে দেওয়া হচ্ছে। তবে গর্ভগৃহে ভক্তরা প্রবেশ করতে পারবেন না। তাঁদের মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে চোঙের মাধ্যমে শিবের মাথায় জল ঢালতে হবে। তিনি আরও জানান, মন্দিরের কতগুলি নিয়ম মেনে সকাল ৭ টা থেকে বেলা ১২ পর্যন্ত পাঁচ ঘণ্টার জন্য মন্দিরের দরজা ভক্তদের জন্য খোলা থাকবে। আপাতত মন্দিরের মূল ১ নং গেট ও দুধপুকুরের দক্ষিণ দিকের ২ নং গেট দিয়ে ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন।

[আরও পড়ুন: ‘বেশ করেছি, মেয়ের মাথা কেটেছি’, নৃশংস হত্যার পরও নিরুত্তাপ মানসিক ভারসাম্যহীন মা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.