শঙ্কর রায়: একের পর এক যৌন নির্যাতনের ঘটনা। শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক অশ্লীল কাজ। রাজ্যের শিক্ষাঙ্গনের মুখে যেন ক্রমাগত কালি ছেটাচ্ছে এই ধরনের ঘটনা। জি ডি বিড়লা, এম পি বিড়লার পর একই ঘটনায় উত্তাল হুগলির বাঁশবেড়িয়াও। সে ছায়া পড়ল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেও। ছাত্রীদের অশ্লীল ছবি দেখিয়ে তাদের যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার করা হল এক শিক্ষককে।
[ এবার কার্টুন দেখানোর নাম করে শিশুকন্যাকে যৌন নির্যাতন ]
অভিযুক্ত শিক্ষকের নাম সুরজি ঘোষ। ডালিমগঞ্জ নিম্ন বুনিয়াদি স্কুলের সহ-শিক্ষক ওই ব্যক্তি। তার বিরুদ্ধেই অভিযোগ তোলে ছাত্রীদের একাংশ ও তাদের অভিভাবকরা। অভিযোগ, স্কুলের মধ্যেই ছাত্রীদের মোবাইলে অশ্লীল ছবি দেখাত ওই শিক্ষক। কুৎসিত ইঙ্গিত করত। তারপর নানা অছিলায় ছাত্রীদের শরীরের আপত্তিকর জায়গায় হাত দিত। বারংবার একই ঘটনা ঘটতে থাকায় অভিযোগ জানায় ছাত্রীরা। সরব হন অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ঘটনা নজরে আসতেই ব্যবস্থা নেন প্রধান শিক্ষিকা শ্রীলেখা রায়। খবর দেওয়া হয় পুলিশে। থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় অভিযুক্ত শিক্ষককে। শেষমেশ মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে তাকে।
[ স্কুল বন্ধ হবে না, জি ডি বিড়লা কাণ্ডে রাজনীতিতে আপত্তি মমতার ]
জানা যাচ্ছে, এই প্রথমবার নয়, এর আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল ওই শিক্ষকের বিরুদ্ধে। ২০১৪ সালে যখন অভিযোগ উঠেছিল, তখন মিলনময়ী প্রাথমিক স্কুলে চাকরি করত ওই শিক্ষক। সে সময়ও একই অভিযোগে তিন মাস সাসপেন্ড করা হয়েছিল তাকে। পরে ট্রান্সফার নিয়ে ডালিমগঞ্জ নিম্ন বুনিয়াদি স্কুলে যোগ দেয় ওই শিক্ষক। যদিও স্বভাব বদলায়নি। কিছুদিন যাওয়ার পরই পুরনো অভ্যাস মাথাচাড়া দিয়ে ওঠে। ফের ছাত্রীদের অশ্লীল ছবি দেখিয়ে ছলে-বলে তাদের শরীরে হাত দেওয়ার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। যদিও সংবাদমাধ্যমের কাছে ওই শিক্ষক জানিয়েছে, সে নির্দোষ। কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু পূর্ববর্তী ইতিহাস জানাচ্ছে, এই শিক্ষক সত্যি কথা বলছে না। পকসো আইনে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত শিক্ষককে বুধবারই স্পেশাল কোর্টে তোলা হবে বলেও জানা যাচ্ছে।
[ ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করলেই জানিয়ে দেবে নয়া যন্ত্র ]
সর্বশেষ খবর
-
‘মনের ভিতর আগুন, মাথা ঠান্ডা রাখুন’, প্রশিক্ষণ শিবিরে বিধায়কদের ন্যায়ের পাঠ ওম বিড়লার
-
তারেক জমানাতেও মৌলবাদীদের দাপট! বাংলাদেশে উড়ল কালেমা খচিত পতাকা
-
অভিষেককে তৃণমূলের ‘সুবিধাভোগী’ বলে মুখ্যমন্ত্রীকে চিঠি, পালটা প্রশ্ন প্রাক্তন সিএবি প্রেসিডেন্টেরও
-
অদ্ভুত রেকর্ডের স্বপ্ন! ঘণ্টার পর ঘণ্টা অ্যাকোরিয়ামে ডুবে যুবক, তারপর…
-
ভবন নেই, নেই শয্যাও, অথচ কর্মী সংখ্যা ৮৭! কাগজ-কলমে দিব্যি চলছে ইন্দোরের হাসপাতাল