Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Santipur

শান্তিপুরে আজব কাণ্ড, চুরির ২৪ ঘণ্টায় মধ্যে গয়না-টাকা ফেরাল খোদ চোর!

সোমবার সকালে শান্তিপুর থানার রামনগর মিস্ত্রিপাড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৯:০৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৯:০৫

options
link
শান্তিপুরে আজব কাণ্ড, চুরির ২৪ ঘণ্টায় মধ্যে গয়না-টাকা ফেরাল খোদ চোর! zoom
এআই দ্বারা নির্মিত ছবি।
Advertisement

বাড়ির দরজা খোলা ছিল। সুযোগ পেয়ে প্রায় ৫০ হাজার নগদ ও কয়েক লক্ষ টাকার সোনা নিয়ে পালায় চোর। ২৪ ঘণ্টার পর অবাক কাণ্ড! সন্ধ্যায় বাড়ির সামনে কিছু টাকা ও চুরি যাওয়া গহনার কিছুটা ফিরিয়ে দিল চোর। কালো কাগজের মোড়ক খুলতেই বেরিয়ে এল ২,৭৬০ টাকা নগদ। সোনার গহনার একটি অংশ। তবে এখনও নগদ ও কিছু সোনা উদ্ধার হয়নি। তদন্ত করছে পুলিশ।

সোমবার সকালে শান্তিপুর থানার রামনগর মিস্ত্রিপাড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই পরিবার। দ্রুত তদন্তে নামে পুলিশ। ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি এলাকায় ঘোরাফেরা করা এক সন্দেহভাজন এক মহিলার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলার মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় ওই পরিবারের এক মহিলা সদস্য ঘর ঝাড়ু দিতে গিয়ে বাড়ির সামনেই একটি কালো কাগজের মোড়ক দেখতে পান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সকলে বিষয়টি জানান তিনি। সেটি খুলতেই বেরিয়ে আসে চুরি যাওয়া সোনা ওনগদের কিছু অংশ। তবে এখনও একটি সোনার হার ও দুটি সোনার আংটি উদ্ধার হয়নি। পুলিশ পরিবারকে আশ্বাস দিয়েছে, বাকি গহনাও দ্রুত উদ্ধার করা হবে। বাড়ির মালিক চায়না বিবি বলেন, “পুলিশের কড়া পদক্ষেপের ফলেই চোরেরা ভয় পেয়ে চুরি করা জিনিসের একাংশ ফিরিয়ে রেখে গিয়েছে। বাকি গহনাও উদ্ধার হবে বলে মনে করছি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.