শান্তনু কর, জলপাইগুড়ি: বিপর্যয় বিধ্বস্ত গজলডোবা থেকে উদ্ধার এক মহিলা-সহ তিনজনের দেহ। তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া জলপাইগুড়ির তিস্তার বিবেকানন্দ পল্লি এলাকা থেকে উদ্ধার সেনাকর্মীর পোশাক এবং ব্যাগ। পোশাক উদ্ধার করা গিয়েছে। তবে ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা এক মহিলা-সহ তিনজনের দেহ ভেসে আসতে দেখেন। তাঁদের পরিচয় জানা যায়নি। সেনার পোশাক এবং ব্যাগও দেখা গিয়েছে। ব্যাগটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা। সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে এখনও নিখোঁজ ২৩ জন সেনা জওয়ান। পোশাকটি তাঁদেরই কারও হতে পারে বলেই অনুমান।
[আরও পড়ুন: ডেঙ্গু, ম্যালেরিয়ার মাঝে বঙ্গে থাবা কালাজ্বরের, প্রাণহানিতে বাড়ছে উদ্বেগ]
এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন গজলডোবায় পৌঁছন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সরেজমিনে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। ”বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে”, বৈঠকের পর উত্তরবঙ্গবাসীকে আশ্বাস দেন সেচমন্ত্রী।
তিস্তার চর জলমগ্ন হওয়ায় বিপন্ন বন্যপ্রাণ। নদী সংলগ্ন লোকালয়ে হাতির দল। প্রায় ৮০টি হাতির দল বৈকন্ঠপুরের জঙ্গল থেকে বেরিয়ে পাতকাটা গ্রামপঞ্চায়েতের ঠেঙিপাড়া এলাকায় ঢুকে পড়ে। সকালে হাতির দলটি বসুনিয়া পাড়া এলাকায় ছিল। জলপাইগুড়ি শহর থেকে ৮ কিলোমিটার দূরে হাতির দল অবস্থান করায় শহরেও উদ্বেগ ছড়িয়েছে। হাতির দলটি জঙ্গল থেকে বেরিয়ে প্রায়দিনই তিস্তার চর এলাকায় ঘোরাফেরা করত। তিস্তার চরে জল ঢুকে যাওয়ায় দলটি লোকালয়ের কাছাকাছি চলে এসেছে বলে অনুমান। হাতির দলটি যাতে ক্ষয়ক্ষতি না করে এবং শহরমুখী হতে না পারে প্রহরায় বনকর্মীরা।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: স্কুলে পরিচিত তোতাপাখি নামে, হাওড়ার ‘সুপার চাইল্ডে’র ঝুলিতে দেশ বিদেশের অসংখ্য পুরস্কার]
সর্বশেষ খবর
-
প্রি-ওয়েডিং শুটে হবু স্বামীকে খুনের আগে পাসপোর্ট চুরি! পুণের হত্যাকাণ্ডের তদন্তে থ পুলিশ
-
‘আই অ্যাম ব্যাক’, জোড়া গোলে রোনাল্ডো দেখালেন ৪১ অবসরের নয়, পুনর্জন্মের বয়স…
-
ইরান যুদ্ধে ট্রাম্পের উপরে খাপ্পা রিপাবলিকানরাও! লড়াই থামাতে মার্কিন সেনেটে পাশ বিল
-
আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা! স্নাতকে ভর্তিতে ফাঁকা কলকাতার বহু কলেজ
-
এবার কেকেআরের ক্যাপ্টেন হার্দিক? দলবদলের আবহে তুঙ্গে জল্পনা