বিক্রম রায়, কোচবিহার: অবশেষে ৬৫ সদস্যের জেলা কমিটি ঘোষণা করল তৃণমূল। জেলার মন্ত্রী এবং বিধায়কদের সেই কমিটিতে পার্মানেন্ট ইনভাইটি মেম্বার হিসেবে রাখা হয়েছে। উল্লেখযোগ্যভাবে তৃণমূলের মূল সংগঠনের জেলা কমিটিতে স্থান পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহ এবং কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের ছেলে পঙ্কজ ঘোষ। তাঁদের জেলা সম্পাদক করা হয়েছে। মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর ছেলে হীরকজ্যোতি অধিকারীকে যুব সংগঠনের সাধারণ সম্পাদক করা হয়েছে।
তৃণমূলের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে দলের জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনকে পাশে নিয়ে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ঘোষণা করেন, তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘোষণা করা হয়েছে। এই পূর্ণাঙ্গ কমিটিতে পার্মানেন্ট ইনভাইটি মেম্বার হিসেবে দলের প্রবীণ নেতৃত্বদের রাখা হয়েছে। তাঁদের মধ্যে উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষ, পরেশ চন্দ্র অধিকারী, বিনয়কৃষ্ণ বর্মন, হিতেন বর্মন, পার্থ প্রতিম রায়, আবদুল জলিল আহমেদ, উমাকান্ত বর্মন এবং অর্ঘ্য রায় প্রধান রয়েছেন। মূল কমিটিতে নতুন মুখদের গুরুত্ব দেওয়া হয়েছে। পুরনোদেরও অনেককেই এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। সকলের সম্মতিতেই কমিটি ঘোষণা করা হয়েছে।
[আরও পড়ুন: কাশ্মীরে জি-২০ সম্মেলনের আয়োজন ভারতের, ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে কটাক্ষ পাকিস্তানের]
এদিন জেলা কার্যালয় থেকে যুব সংগঠনের সভাপতি কমলেশ অধিকারী মোট ৪০ সদস্যের নতুন কমিটির ঘোষণা করেন। একইভাবে মহিলা সংগঠনের জেলা সভাপতি সুচিস্মিতা দেব শর্মা মোট ৪১ সদস্যের নতুন কমিটি এবং আইএনটিটিইউসির জেলা সভাপতি পরিমল বর্মন ৪৮ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন। জেলা কমিটির সদস্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন এবং সভাপতি অভিজিৎ দে ভৌমিক ছাড়া সহ-সভাপতি ১৪ জন, ১২ জনকে সাধারণ সম্পাদক, ২৬ জন সম্পাদক এবং ১১ জনকে সদস্য করা হয়েছে। বড় কমিটি গঠনের মধ্য দিয়ে প্রায় সমস্ত পক্ষকে সন্তুষ্ট করার চেষ্টা জেলা নেতৃত্বরা করেছেন বলেই মনে করা হচ্ছে। যদিও দলের জেলা সভাপতির দাবি ২২টি সাংগঠনিক ব্লক থেকে গড়ে প্রায় তিনজন করে সদস্য নেওয়া হলেও ৬৬ জন হয়। কাজেই কমিটি বড় হয়নি।
[আরও পড়ুন: বিশ্বে সবচেয়ে দ্রুত বাড়ছে মুসলিমরা, পঞ্চাশ বছরেই টপকে যাবে খ্রিস্টানদেরও!]
সর্বশেষ খবর
-
সরকারি বাসে ফ্রি! জুটছে না মহিলা যাত্রী, ধরনায় বেসরকারি বাস মালিকরা
-
‘সিয়ার ধাক্কায় কোথায় মরেছিল কেতন?’ হত্যাকাণ্ডের পরেই লোহাগড় কেল্লায় ৫০% পর্যটক বৃদ্ধি
-
শত্রু যখন ভক্ত! বিশ্বকাপের ম্যাচের আগে মেসিকে বিশেষ উপহার দেবেন কেপ ভার্দের রাষ্ট্রপতি
-
চুলের যত্নে অনন্য মেথি ভেজানো জল, এই ৪ ভেষজ যোগ করলে কার্যকারিতা বাড়ে বহু গুণে
-
‘কোরান পড়েই বোধদয়’, ক্ষমা চাইলেন আমিরের বিরুদ্ধে ‘অবৈধ সন্তান, পরকীয়া’র অভিযোগ আনা ভাই