সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে শুক্রবারই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল সাংসদ তাপস পাল৷ প্রতিহিংসার রাজনীতির কারণেই যে এই পদক্ষেপ, সে অভিযোগ করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার একই ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে বিঁধলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়ান৷
এদিন টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন ডেরেক৷ যেখানে বাবুলের মুখে শোনা যাচ্ছে রোজভ্যালির প্রশংসা৷ এমনকী ভিডিওতে দেখা যাচ্ছে, রোজভ্যালির ফুলের বাগানে তিনিও ফুল হতে চান বলেও ইচ্ছে প্রকাশ করছেন বাবুল৷ এই ভিডিও প্রকাশ করেই রোজভ্যালির সঙ্গে বিজেপি নেতার সম্পর্কের চিত্রটি খোলসা করেছেন ডেরেক৷ এদিন বাবুলের বিয়ের একটি ছবিও পোস্ট করেছেন তিনি৷ যেখানে উপস্থিত সাহারা কর্তা সুব্রত রায়৷ আর তারপরই কটাক্ষ করে তাঁর প্রশ্ন, এ ছবির কথা কি ভুলে গিয়েছেন মোদি?
Modi babu, did you miss this ? ‘Sahara’ Roy and… you preaching on corruption ? pic.twitter.com/VvpURxaftg
— Derek O’Brien (@quizderek) December 30, 2016
প্রসঙ্গত, সাংবাদিক সম্মেলনে এ নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তাপস পালের গ্রেপ্তারিকে প্রতিহিংসার রাজনীতি হিসেবেই ব্যাখ্যা করেছেন তিনি৷ তাঁর প্রশ্ন, যদি কোনও বিশেষ চ্যানেলে যাওয়া কোনও অভিনেতার অপরাধ হয়, তাহলে সে চ্যানেল এতদিন চলছে কী করে? চিটফাণ্ডের রমরমার জন্যও এদিন কেন্দ্রকে দোষারোপ করেন মমতা৷ জানান, রিজার্ভ ব্যাঙ্ক ও সেবির প্রশ্রয়েই এগুলো মাথা তুলে দাঁড়িয়েছে৷
নোটবন্দির জেরে কেন্দ্র রাজ্য সংঘাত ছিল চরমে৷ এদিন তৃণমূল সাংসদের গ্রেপ্তারিতে তাতে ঘৃতাহুতি হল৷ বাবুলকে হাতিয়ার করেই বিজেপি-রোজভ্যালি আঁতাতের ছবি সামনে এনে তীব্র আক্রমণে নামল তৃণমূল নেতৃত্ব৷
#Breaking Rose Valley.BJP MP and Union Minister. Watch 20 sec video pic.twitter.com/CHbMs1NB7L
— Derek O’Brien (@quizderek) December 30, 2016
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার