সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মনিরপেক্ষতাই যে তাঁর ইউএসপি সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে তা আগেই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো৷ এবার দলনেত্রীর কথাতেই সিলমোহর দিলেন নুসরত স্বয়ং৷ ফেসবুকে ছবি পোস্ট করে সেকথাই জানালেন তিনি৷
[ আরও পড়ুন: হুগলিতে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, লকেটের বাড়িতে ঢুকে ভাঙচুর দলেরই একাংশের]
টলিউডের ব্যস্ততম অভিনেত্রী নাম লিখিয়েছিলেন তৃণমূল শিবিরে৷ দলে যোগ দেওয়ার উপহারও পেয়েছেন৷ নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকেই লড়ছেন তিনি৷ বিরোধীদের অভিযোগ, গ্ল্যামারকে হাতিয়ার করেই নাকি একটি লোকসভা আসন নিজেদের ঝুলিতে রাখতে চেয়েছে তৃণমূল৷ সমালোচকদের এই টিপ্পুনির জবাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজনীতির ময়দানে এক্কেবারে আনকোরা হওয়া সত্ত্বেও শুধুমাত্র ধর্মনিরপেক্ষতার জন্য নুসরতকে ভোটযুদ্ধে লড়াই করানোর চিন্তাভাবনা বলেই জানিয়েছিলেন৷ দলনেত্রীর দাবি যে একেবারেই ভিত্তিহীন নয়, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তা স্পষ্ট করলেন তৃণমূলের তারকা প্রার্থী৷ বৃহস্পতিবার কচুয়াধামে লোকনাথের মন্দিরে পুজো দেন তিনি৷ ওই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নুসরত৷ তিনি লিখেছেন, ‘‘বসিরহাট কচুয়া বাবা লোকনাথের শান্তির ধামে৷ ঈশ্বর এক ও অদ্বিতীয়৷ আমি নুসরত জাহান৷ মুসলিম পরিবারের মেয়ে৷ আমি ধর্মের ভেদাভেদ মানি না৷ আমি যেমন কোরান পড়েছি৷ তেমন গীতা ও বাইবেল পড়েছি৷ কোথাও ধর্মের ভেদাভেদ ও হানাহানির কথা বলেনি।’’ নুসরতের এই পোস্টের পরই তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা৷

[ আরও পড়ুন: মনোনয়নে মুখোমুখি, দ্বন্দ্ব ভুলে সৌজন্য বিনিময় পার্থ-দেবলীনার]
প্রতিদিন ভোটপ্রচারে বেরিয়ে কখনও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা তো কখনও বিরোধীদের আক্রমণই দস্তুর প্রার্থীদের৷ তবে বৃহস্পতিবার এক্কেবারে ভিন্ন মেজাজে জনসংযোগ করেন তারকা প্রার্থী নুসরত৷ হাড়োয়ার অলিগলিতে ঘুরতে ঘুরতে গ্রামের দস্যি কিশোরীর মতো আচরণ করতেও দেখা যায় তাঁকে৷ কখনও কোলে তুলে নেন ছাগলছানা৷

আবার কখনও হাত বাড়িয়ে পেড়ে নেন কাঁচা আম৷

তবে এত কিছুর পরেও স্থানীয়দের সমস্যার কথা শুনতেও ভোলেননি নুসরত৷ জিতলে পারলে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি৷

সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন