Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Abhishek Banerjee

কেউ তুললেন সেলফি, কেউ শোনালেন অভাবের কথা, মানুষের সঙ্গে মিশে ‘তৃণমূলে নবজোয়ার’ শুরু অভিষেকের

বিএসএফের মারে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৩, ১৩:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৩, ১৩:২৫

options
link
কেউ তুললেন সেলফি, কেউ শোনালেন অভাবের কথা, মানুষের সঙ্গে মিশে ‘তৃণমূলে নবজোয়ার’ শুরু অভিষেকের zoom
Advertisement

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও বিক্রম রায়: দিনহাটা থেকে জনসংযোগ যাত্রা শুরু অভিষেকের। সোমবারই সন্ধেয় একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার সকাল থেকেও কোচবিহারের বামনহাট এলাকায় চোখে পড়ল একই দৃশ্য়। কখনও তিনি তাঁবুর মধ্যে বসে কথা বললেন বিএসএফের অত্যাচারে নিহতদের পরিবারের সঙ্গে। তো কখনও হেঁটে ঘুরলেন গ্রাম। কারওর সেলফি তোলার আবদার মেটালেন তো কারওর কাছ থাকে সংগ্রহ করলেন তাঁর উদ্দেশে হাতে লেখা চিঠি। কাউকে আবার আশ্বাস দিয়ে বললেন, দিদি আছে তো, সমস্যা মিটিয়ে দেবেন। সবমিলিয়ে সকাল থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে কার্যত উৎসবের মেজাজ দিনহাটায়।

কথা মতো এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ বামনহাটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাঁবুতে পৌঁছে গিয়েছিলেন বিএসএফের গুলিতে মৃত প্রেমকুমার বর্মনের পরিবার। তাঁর বাবা-মা। তাঁবুতে বসে তাঁদের সঙ্গে কথা বলেন অভিষেক। দেখা করেন বিএসএফের মারে মৃত মৎস্যজীবী মোজাফফর হোসেনের স্ত্রী ও মেয়ের সঙ্গে। মৃত মৎস্যজীবীর স্ত্রী বিলকিস খাতুনের সঙ্গে ছিলেন তাঁর মেয়েও। বিলকিসের কথায়, “মেয়েকে মানুষ করতে জীবিকার প্রয়োজন। তার ব্যবস্থার আরজি জানাব।” সূত্রের খবর, তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বাড়ি গিয়ে তল্লাশির এবার নিজাম প্যালেসে তলব, তেহট্টের বিধায়ককে সমন পাঠাল CBI]

এরপর তাঁবু থেকে বেরিয়ে প্রায় ১ কিলোমিটার রাস্তা হেঁটে ঘোরেন অভিষেক। হাসি মুখে সাধারণ মানুষের আবদান মেটান। শোনের অভাব-অভিযোগ। অনেকে তাঁর কাছে আবাস যোজনার টাকা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন। এমনই এক পরিবারকে অভিষেকের আশ্বাস, চিন্তা করবেন না। দিদি আছেন, দিদি করে দেবেন। তবে কেন্দ্রের বঞ্চনার কথাও তুলে ধরেছেন। এরপর স্থানীয় মাধাইখাল কালী বাড়ি পরিদর্শন করেন। পুজোও দেন। সবমিলিয়ে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির শুরুতেই অভিষেক বুঝিয়ে দিলেন, ‘আমি তোমাদেরই লোক।’

 

[আরও পড়ুন: জানতেনই না অন্তঃসত্ত্বা! প্রসবের পর শৌচালয়ের জানলা দিয়ে সদ্যোজাতকে রাস্তায় ছুঁড়ে ফেললেন মা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.