দেবব্রত মণ্ডল, বারুইপুর: লোকজন নিয়ে গিয়ে সোনারপুরে প্রাক্তন ফুটবলারকে মারধর ও তাঁর বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ওই ব্যক্তি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার তৄণমুল নেতার। ঘটনায় সোনারপুর থানায় দুপক্ষই একে অপরের প্রতি অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
সোনারপুর থানা এলাকার সোনারপুর ২ গ্রাম পঞ্চায়েতের শীতলা এলাকার ঘটনা৷ শীতলা এলাকার বাসিন্দা বাবু দাস পোদ্দার। তিনি প্রাক্তন ফুটবলার হিসেবে এলাকায় পরিচিত। এখন তিনি ফুটবলের কোচিংও করান। দিন কয়েক আগে ঘটনার সূত্রপাত। তাঁর বাড়ির সেফটিক ট্যাঙ্কের উপর পাড়ারই একটি বাচ্চা উঠেছিল। নামতে বারণ করলেও শিশুটি কথা শোনেনি। এরপরই সেই শিশুটিকে মারধর করা হয় বলে অভিযোগ।
সেই কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনার পর তৄণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য নারায়ণ দাস লোকজনদের নিয়ে ওই বাড়িতে চড়াও হন বলে অভিযোগ। শাবল, রড দিয়ে বাড়ির কিছু অংশ ভাঙচুর করা হয়। বাবু দাস পোদ্দারকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তিনি এই মুহূর্তে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। দুই তরফেই সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সর্বশেষ খবর
-
দ্রুত শুনানি চেয়েও সুরাহা হল না, হাই কোর্টে ধাক্কা ধর্ষণে অভিযুক্ত অভিষেক পোড়েলের
-
গৃহস্থের কোন ভুলে ঘন হয় না বাড়িতে পাতা দই? ৬টি বিষয়ে মাথায় রাখলেই কাজ হাসিল!
-
পিঠে বাঁধা ছোট বোন, নেপালের বিধ্বস্ত পথে মা-বাবার খোঁজে দিশাহারা খুদে দাদা! ভাইরাল ভিডিও
-
‘এবার ফিরলে একা ফিরব না…’, দেব-শুভশ্রী জুটির নস্ট্যালজিয়া উসকে প্রকাশ্যে ‘দেশু ৭’র টিজার
-
ফের দিল্লিতে গণধর্ষণ! মাঝরাতে ফাঁকা বাসে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার চালক-কন্ডাকটর