অর্ণব দাস, বারাকপুর: এবার রাজনীতি ছাড়ার ইচ্ছে প্রকাশ করলেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় (Tapas Roy)। বললেন, “আর হয়তো কয়েকটা বছর। বেশিদিন রাজনৈতিক কর্মী থাকব না।” কিন্তু নির্দিষ্ট কোনও কারণে কি এই সিদ্ধান্ত? তা জানা যায়নি। এ বিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “দলের তরফে ওনার সঙ্গে কথা বলা হবে।”
বরানগরের (Baranagar) বিধায়ক তাপস রায়। দক্ষ সংগঠক হিসেবেই পরিচিত। রবিবার দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তিনি বলেন, “আর হয়তো কয়েকটা বছর। বেশিদিন রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করার ইচ্ছে নেই। থাকবও না। আমাকে ধরে রাখা খুব কঠিন।” তিনি আরও বলেন, “আগের বার নির্বাচনে লড়ার সময়ই বলেছিলাম। এবার দলকে জানানোর অপেক্ষা।” তাপস রায় একথা বলতেই হইহই করে ওঠেন কর্মীরা। সবাই একজোটে জানান, তাঁরা তাপসবাবুকে ছাড়বেন না।
[আরও পড়ুন: গরুপাচার মামলায় তৎপরতা বাড়াচ্ছে CID, মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার এনামুল ঘনিষ্ঠ ব্যবসায়ী]
তাপস রায়ের এই রাজনীতি ছাড়ার বার্তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। সকলের মনেই প্রশ্ন, কেন এমন সিদ্ধান্ত? যদিও তাপস রায় বিষয়টা একেবারেই খোলসা করেননি। বিধায়কের এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “তাপস রায় দক্ষ সংগঠক। উনি কোন পরিপ্রেক্ষিতে একথা বলেছেন, তা জানা নেই। তবে এ বিষয়ে দলের তরফে নিশ্চয়ই ওনার সঙ্গে কথা বলা হবে।”
[আরও পড়ুন: ভিনরাজ্যে কাজে গিয়ে বিপদ, মহারাষ্ট্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাংলার যুবকের]
সর্বশেষ খবর
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ
-
হোমিওপ্যাথিই শ্রেষ্ঠ! পোস্ট করে বিপাকে অনুষ্কা শর্মা, ‘অশিক্ষিত সেলেব’ বলে কটাক্ষ চিকিৎসকের
-
বঙ্গভবনে ক্ষণিকের ‘সৌজন্য সাক্ষাতে’ই বদলাল রাজ্য রাজনীতির ভাগ্য! ঋতব্রতর আড়ালে কার হাত?
-
যুদ্ধের জেরে সংকটে দেশের অর্থনীতি! বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ মোদি সরকারের