অভিষেক চৌধুরী, কাটোয়া: শারীরিক অসুস্থতায় ছেলের মৃত্যু। মাত্র পাঁচঘণ্টার মধ্যে পুত্রশোকে মৃত্যু মায়ের। মর্মান্তিক ঘটনায় পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জাহান্নগর পঞ্চায়েতের গোলারহাট এলাকায় শোকের ছায়া।
ওই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা সত্তরোর্ধ্ব সন্ধ্যারানি দত্ত এবং তাঁর ছেলে তাপস দত্ত। পরিবার সূত্রে খবর, বছর পঞ্চান্ন তাপস প্রথমে যক্ষ্মা রোগে আক্রান্ত হন। সুস্থও হয়ে যান। তবে তার পর থেকেই ভুগতে থাকেন হাঁপানিতে। মাঝে খুব শীত পড়ায় অসুস্থ হয়ে পড়েন তাপস। শনিবার তাঁর মৃত্যু হয়।
[আরও পড়ুন: ‘তোমার বোনকে আগুনে পুড়িয়ে দিয়েছি’, ভাইয়ের বিধবা স্ত্রীকে খুন করে ফোন ভাশুরের!]
এদিকে, প্রথমে সন্তানের মৃত্যুর খবর জানতে পারেননি তাঁর মা সন্ধ্যারানি। পরে যদিও তিনি জানতে পারেন। কান্নাকাটি করতে শুরু করেন। ওইদিনই বিকাল পৌনে পাঁচটা নাগাদ মৃত্যু হয় মৃতের মায়ের। মৃতের ভাই সঞ্জিত দত্ত জানান, “দাদা দুবছর ধরে টিবি রোগে ভুগছিল। তার পর ভালো হয়ে যায়। হাঁপানিতে ভুগছিলেন দাদা। ঠান্ডায় শ্বাসকষ্ট শুরু হয়। দাদার মৃত্যু হয়। মা অসুস্থ ছিলেন বলে সেকথা তাঁকে জানানো হয়নি। তবে জানতে পারার পর ওইদিন বিকালের দিকে মায়েরও মৃত্যু হয়। মা দাদাকে খুব ভালোবাসতেন। ছেলের মৃত্যুশোক সামলাতে না পারায় মায়ের মৃত্যু হয়।”
[আরও পড়ুন: হাওড়া স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি, যাত্রীকে বাঁচাল RPF, প্রকাশ্যে ভিডিও]
সর্বশেষ খবর
-
সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটি! অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি রাজ্যের
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
‘কাজ করতে পারছিলাম না’, ইংরেজবাজারের পুরপ্রধান পদে ইস্তফা দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!