রাজ কুমার, আলিপুরদুয়ার: উপযুক্ত চিকিৎসা নয়, পুজার্চনাতেই সুস্থ হয়ে উঠবে সাপ। এই চিন্তাভাবনাতেই অসুস্থ সাপকে পুজো করলেন গ্রামবাসীরা। আলিপুরদুয়ারে প্রকট কুসংস্কারের ছায়া। খবর জানাজানি হতেই বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। তবে অসুস্থ সাপকে উদ্ধারে বাধা পান তাঁরা। গ্রামবাসীদের বিক্ষোভে রীতিমতো পিছু হটে যান বনকর্মীরা। বেশ কিছুক্ষণ পর পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধস্তাধস্তিতে সাপটিকে উদ্ধার করা যায়। আপাতত চিকিৎসা চলছে সাপটির। সুস্থ হলেই ওই সাপটিকে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।
বুধবার বিকালের দিকে একটি সাপকে অসুস্থ অবস্থায় বনের মধ্যে পড়ে থাকতে দেখেন কর্মীরা। গ্রামবাসীরা বিষধর ওই সাপটিকে উদ্ধার করেন। লোকমুখে প্রচার হয়ে যায় ওই সাপটি আদতে ভগবানের দূত। মা মনসা ভেবেই তাকে পুজার্চনা করতে শুরু করেন স্থানীয়রা। উদ্ধারের সময়ই অসুস্থ হয়ে পড়েছিল সাপটি। তার উপর আবারও পুজার্চনার চোটে আরও অসুস্থ হয়ে পড়ে সাপটি। খবর পান বনকর্মীরা। তাই তড়িঘড়ি ওই বিষধর সরীসৃপটিকে উদ্ধারে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে তাতে বাধা দেন স্থানীয়রা। পুজার্চনা শেষ হওয়ার আগে সাপকে ছাড়া যাবে না বলেই সাফ জানিয়ে দেন তাঁরা। বাধ্য হয়ে স্থানীয়দের বিক্ষোভে পিছু হঠেন বনকর্মীরা। ফিরে যান তাঁরা।
[আরও পড়ুন: ভরসা দিলীপের বচন! গোল্ড লোন চাইতে গরু নিয়ে হাজির কৃষক]
বৃহস্পতিবার সকালে ফের ঘটনাস্থলে যান বনকর্মীরা। তবে এদিন সকালের ছবিটাও ছিল একইরকম। আবার সাপ উদ্ধারে গিয়ে বাধা পান তাঁরা। এবার ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। বেশ কিছুক্ষণ গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। পরে যদিও পুলিশি তৎপরতায় বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। সাপটিকে উদ্ধার করেন বনকর্মীরা। জলদাপাড়া ডিএফও বলেন, “প্রথমদিন সাপটিকে উদ্ধার করতে পারেননি বনকর্মীরা। তবে পরেরদিন আমরা অসুস্থ সাপটিকে উদ্ধার করি। আপাতত সাপটির চিকিৎসা চলছে। সাপটির আপাতত চিকিৎসা চলছে। সুস্থ হলেই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”
সর্বশেষ খবর
-
বাড়িতে বানানো গোলাপ জলে পঞ্চমীর আগেই ত্বকে ফিরবে জেল্লা, রইল ২টি পদ্ধতি
-
যোগী সাক্ষাতে টিম ‘হনুমান অংশ’, ধর্মীয় আবেগকে অস্ত্র করে ভোটবাক্স ভরার ধান্দা! তোপ কং নেতার
-
শুভেন্দুর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথের মা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী? তুঙ্গে জল্পনা
-
কাদা মাটিতে চাপ রক্ত! ময়নার পানের বরজে উদ্ধার হাত-পা বাঁধা মহিলার বিবস্ত্র দেহ
-
শিক্ষক দিবসের ফিস্টে প্রধান শিক্ষককেই মার পড়ুয়াদের! ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর