সৌরভ মাজি, বর্ধমান: আচমকাই বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব বর্ধমানের গলসি (Galsi) ১ ব্লকের আটপাড়া গ্রাম। রবিবার রাত ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে ওঠেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বারুদের গন্ধ ছড়িয়ে পড়ে গ্রামের সর্বত্র। কাছাকাছি বেশ কয়েকটি বাড়িও কেঁপে উঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গলসি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক শেখ ফটিককে। তবে হতাহতের খবর নেই। প্রাথমিক অনুমান, বাড়িতে মজুত রাখা বোমা ফেটেই বিপত্তি ঘটেছে।

গ্রামবাসীদের দাবি, আটপাড়া গ্রামের বাসিন্দা শেখ ফটিকের বাড়ির উঠানের কাছে বিস্ফোরণটি (Blast) ঘটে। তাঁদের অনুমান, পুরনো বোমা উনুনের পাশে রেখে সেঁকতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। আটপাড়া গ্রামে অবশ্য এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও এই গ্রামে গত বছর সেপ্টেম্বর মাসে এক শিশু শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বিস্ফোরণের তীব্রতায় শৌচালয়ের দেওয়াল ও টিনের চালা ভেঙে কার্যত ঘরটি ধূলিসাৎ হয়ে গিয়ে ছিল। সেবারও মজুত বোমা ফেটেই দুর্ঘটনা ঘটেছিল বলে দাবি পুলিশের। ঘটনার তদন্ত করছে সিআইডি। তবে এখনও সেই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। তবে এবারের ঘটনা একেবারে ভোটের মুখে। তাই তা নিয়ে বাড়তি আতঙ্কও ছড়িয়ে পড়েছে।
[আরও পড়ুন: প্রচারে বেরিয়ে টাকা বিলি! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী]
আটপাড়া এলাকাটি গলসি বিধানসভার মধ্যে। ২২ এপ্রিল এখানে ভোটগ্রহণ। গত বিধানসভায় গলসিতে তৃণমূল জিতেছিল। কিন্তু লোকসভায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী গলসি বিধানসভা এলাকা থেকে কয়েক হাজার ভোটে এগিয়ে ছিলেন। তৃণমূল এবার এই কেন্দ্রে প্রার্থী বদল করেছে। গলসির বিধায়ক অলোক মাজিকে সরিয়ে জামালপুরের প্রার্থী করা হয়েছে। আর রায়নার বিধায়ক নেপাল ঘোড়ুইকে এবার গলসিতে প্রার্থী করেছে তৃণমূল।
[আরও পড়ুন: প্রচারে গিয়ে ফল বিলি, নির্বাচনী বিধিভঙ্গে অভিযুক্ত বিজেপি প্রার্থী রাহুল সিনহা]
অন্যদিকে, বিজেপি প্রথমে এই কেন্দ্রে প্রার্থী হিসেবে তপন বাগদির নাম ঘোষণা করেছিল। তিনি মনোনয়ন পত্র জমা দিতেও যান। শেষ মুহূর্তে তাঁকে ফিরে যেতে বলে দল। নতুন প্রার্থী হিসেবে বিকাশ বিশ্বাসের নাম ঘোষণা করে বিজেপি। এসব নিয়ে একটা চাপানউতোর চলছিলই। তারই মধ্যে রবিবার বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক রং লেগেছে স্বভাবতই।
সর্বশেষ খবর
-
নজরকাড়া সেট-দু’মাসব্যাপী লঙ্কা দহন দৃশ্যের শুটিং, ভারতীয় সিনেমায় ইতিহাস গড়ল ‘রামায়ণ’
-
গণসঙ্গীতের পাশাপাশি র্যাপ, জেন জি’কে কাছে টানতে সিপিএমের নতুন কর্মসূচি বারাসতে
-
এয়ার ইন্ডিয়ার ঘটনায় শিক্ষা, দেশের সব পাইলটের মাদক পরীক্ষা জুলাইয়ের মধ্যে! নির্দেশিকা ডিজিসিএ-র
-
ব্রিকসের মেনুতে মিলেমিশে ভারতের আস্বাদ, কাশ্মীরি আখরোট থেকে তামিলনাড়ুর মুরুক্কু, বাংলার কোন পদ?
-
‘পরিবারের অভিভাবক শুভেন্দু চাইলে…’, নন্দীগ্রামে বিজেপির প্রার্থীপদ জল্পনা নিয়ে মুখ খুললেন নিহত চন্দ্রনাথের মা