সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ দফা অতিক্রান্ত। বাংলায় এখনও তিন দফা নির্বাচন (WB Assembly Polls 2021) বাকি। তার আগে শেষমুহূর্তের প্রচারে ঝড় তুলেছে সব রাজনৈতিক দলই। সেই প্রচারসভা থেকে ‘মন্দিরের রাজনীতি’ নিয়ে বিজেপিকে তোপ দাগলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC leader Abhishek Banerjee)। পরিসংখ্যান তুলে ধরে তাঁর কটাক্ষ, “ওরা মন্দির-মসজিদের রাজনীতি করেন। আর মমতা বন্দ্যােপাধ্যায় পরিকাঠামো, উন্নয়নের রাজনীতি করেছেন। তার সুফল পাচ্ছে বাংলা।”
বুধবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রচারে গিয়েছিলেন অভিষেক। সেই সভা থেকেই দলবদল করা নেতা-কর্মীদেরও তুলোধোনা করেন তিনি। একইসঙ্গে দেশের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকেও দুষলেন তৃণমূলের যুব সভাপতি।
[আরও পড়ুন : সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে নতুন প্রার্থী ঘোষণা করল সংযুক্ত মোর্চা]
বাড়তে থাকা কোভিড সংক্রমণের মাঝেই আট দফায় নির্বাচন নিয়েও কেন্দ্রীয় নির্বাচন কমিশনেরও নিন্দা করেন অভিষেক। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে চিঠি দিয়েছিলেন। তিন দফার ভোট একসঙ্গে করার আবেদন করেছিলেন। যাতে সভা-সমিতি কম হয়, মানুষ রাস্তায় কম বের হন। কিন্তু সেই আবেদনে কমিশন কর্ণপাত করেনি। কারণ বিজেপি চায় না একদফায় ভোট হোক। তারা মানুষের জীবনের বিনিময়ে রাজনীতি করছে।”
[আরও পড়ুন : ‘এটা মোদি মেড ডিজাস্টার’, বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ মমতার]
সর্বশেষ খবর
-
নিয়োগ দুর্নীতির ‘পাঁকে’ মুর্শিদাবাদের সিপিএম নেতৃত্ব! পার্টির সদস্যপদ নবীকরণে গণহারে ‘না’
-
লালবাজারে ঘোড়ারাও এখন ‘ফিটনেস ফ্রিক’, এবার মেনুতে ওটস!
-
‘সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ’, ‘৯৮ শতাংশ’-এর দাবি উড়িয়ে বিধানসভা অভিযানে ঝাড়খণ্ডের পড়ুয়ারা
-
‘অভিনেতা হিসেবেই অনন্তকাল থেকে যেতে চাই’, অনন্ত সিংহর বায়োপিক নিয়ে আড্ডায় জিৎ
-
প্রস্তুতি ম্যাচে ব্যাট করলেও সংশয় কাটল না, শ্রীলঙ্কায় প্রথম টেস্টে খেলবেন গিল? মুখ খুললেন কোচ