সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালদহে অগ্নিকাণ্ডে ভস্মীভূত মণ্ডপ। আমরা সবাই ক্লাব কমিটির পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও মণ্ডপও তৈরি করে এবং প্রতিমা এনে পুজো আয়োজনের জন্য আর্থিক সাহায্য করা হয় তাঁদের।
বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহের আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধনের কথা ছিল। সেই অনুযায়ী ব্যবস্থাপনাও হয়ে গিয়েছিল। আচমকাই পুজো উদ্যোক্তারা দেখেন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুজো মণ্ডপ গ্রাস করে। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে একে একে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তাই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে পুরো পুজো মণ্ডপটি ভস্মীভূত হয়ে যায়।
[আরও পড়ুন: মাছ ছাড়া চলেই না! রাজরাজেশ্বরীর ভোগে আর কী থাকে?]
[আরও পড়ুন: চালচিত্রে বন্দেমাতরম, ইলামবাজারে দেশমাতৃকা রূপে পূজিতা উমা]
সর্বশেষ খবর
-
যুদ্ধের পর জনশূন্য, ৬৪ বছর বাদে পর্যটনের হাত ধরে বেঁচে উঠতে চলেছে উত্তরাখণ্ডের ভূতুড়ে গ্রাম
-
পৃথিবী যেন আগুনের গোলা! বিশ্বের সর্বকালীন রেকর্ড ভেঙে ‘উষ্ণতম মাস’ আগস্ট
-
কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর, আমিষ বিতর্ক সরিয়ে মাছ দিয়ে খেলেন ভোগ
-
মুখ-কাঁধ নড়তেই থাকে, চাইলেও থামানো যায় না! ‘ট্যুরেট সিনড্রোম’ চিনবেন কীভাবে?
-
‘পুরো বন্দে মাতরম নয়’, এবার কেন্দ্রের আদেশ উড়িয়ে সরকারি নির্দেশিকা কর্নাটকে