ভোট মিটতে না মিটতেই রক্তাক্ত নদিয়ার শান্তিপুর। রাস্তা দুই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করল স্থানীয়রা। পুরসভার ১৭ ওর্য়াডের তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দু’যুবক হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই বিষয়ে আরও খবর
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত দুই যুবকের নাম বিনয় কর ও রঞ্জন নন্দী। বিনয়ের বাড়ি হরিপুর পঞ্চায়েতের মেলের মাঠে এলাকায়। রঞ্জন শান্তিপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যার পর একটি মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক তাঁদের পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই বিনয় ও রঞ্জনের উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান তাঁরা। পালিয়ে যায় দুষ্কৃতীরা। চিৎকার শুনে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন ১৭ নম্বর ওর্য়াডের তৃণমূল কাউন্সিলর দীপঙ্কর সাহাকে। কাউন্সিলর জানান, ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তে ভেসে যাচ্ছেন বিনয়। কিছুটা দূরেই রঞ্জনকেও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হাসপতালে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
কেন এই হামলা তা নিয়ে ধোঁয়াশা। আহত বিনয় কর জানিয়েছেন, “থানায় হাজিরা দিতে যাই। সেখানেই সন্ধ্যা পর্যন্ত থাকতে হয়। তারপর আমরা ১৭ নম্বর ওয়ার্ড এলাকা দিয়ে ফিরছিলাম। চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। বৃষ্টি শুরু হয়। সেই সময় একদল দুষ্কৃতী এসে হামলা চালায়।” কারা হামলা চালিয়েছিল তা বলতে পারেননি তিনি। তবে সবুজ নামের এক যুবককে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন যুবক। তবে কী কারণে হামলা, তা স্পষ্ট করে বলতে পারেননি তাঁরাও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হামলার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে নাকি, ব্যক্তিগত শত্রুতা তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘সব রাস্তা ক্যামাক স্ট্রিটে…’, ভবানীভবনে অভিষেকের আপ্তসহায়ককে জেরা নিয়ে বললেন ঋতব্রত
-
‘সঠিক বিষয়ে ভিডিও বানান’, জেন জি প্রসঙ্গ টেনে যশস্বীর সঙ্গে প্রেমচর্চায় কড়া বার্তা ম্রুণালের
-
সুরেন্দ্রনাথ কলেজে বিপুল টাকা, ভিআইপি রুম-কন্ডোম! তৃণমূল নেতা দেবাশিসের আগাম জামিন খারিজ হাই কোর্টে
-
পাক হাইকমিশনারের বাড়ির পর ঢাকা বিমানবন্দরেও আগুন, ফের বোমাতঙ্ক বাংলাদেশে
-
অ্যাম্বুল্যান্সের হেল্পার থেকে কোটিপতি! পার্থ ভৌমিক ‘ঘনিষ্ঠ’ নৈহাটির ‘ডন’ সনতের উত্থান যেন সিনেমা



