রাজ্যের প্রতিটি বুথের বিএলএ ২-দের তালিকা কমিশনকে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই তালিকা ফাঁস হয়ে গিয়েছে। পেয়েছে বিজেপি। গেরুয়া শিবির তৃণমূলের বিএলওকে ফোন করে তাঁদের হয়ে কাজ করার জন্য টাকার লোভ দেখাচ্ছে। নির্বাচনী (Bengal Election 2026) প্রচারের শুরুতেই বিজেপি ও কমিশনকে এক সুতোয় বেঁধে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশি দলের বিএলওদের তাঁর ‘পরামর্শ’, দরদাম করুন। ১০ হাজার বললে ৫০ হাজার নিন। পদ্ম ফুলের টাকা নিন, জোড়া ফুলে ভোট দিন।”
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় সভা করলেন অভিষেক। সেখানে বিভিন্ন ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন। তার মাঝেই অভিযোগ করেন, কমিশনকে দেওয়া বিএলএ-২ দের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। সেই তথ্য ব্যবহার করে বিজেপি ফোন করছে তৃণমূল কর্মীদের। বিজেপির হয়ে কাজ করার কথা বলছে। এই অভিযোগ তুলে তিনি বলেন, “বুথে বসার লোক নেই ওদের। কী আর করবে। যাই হোক ফোন করলে ওদের থেকে টাকা নিন। আর যোগ্য জবাব দিয়ে দিন বিজেপিকে।”
আরও পড়ুন:
তৃণমূলের পাঁচ প্রতিজ্ঞা মনে করিয়ে আজকের প্রচারে এলাকাবাসীকে অভিষেক জানান, চতুর্থবারের জন্য তৃণমূল ক্ষমতায় এলে এই পাঁচ কাজ প্রথমেই করা হবে। লক্ষ্মীর ভাণ্ডার, সকলের মাথার উপর পাকা ছাদ, অর্থাৎ আবাস যোজনার বাড়ি, বিধানসভা কেন্দ্রের প্রত্যেক ব্লক, টাউনের বাসিন্দাদের দুয়ারে চিকিৎসা। কেন্দ্র টাকা না দিলেও সব বাড়িতে পৌঁছে যাবে নলবাহিত পানীয় জল। বয়স্ক সকলকে বার্ধক্যভাতা। এই পাঁচ প্রতিজ্ঞা করেছেন তিনি।
পাশাপাশি এই জনসভা থেকেই ক্ষমতায় এলে ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেট ঘোষণা করা হবে বলে জানান তিনি। এরপরই পাথরপ্রতিমার তৃণমূল কর্মী-সমর্থকদের টার্গেট বেঁধে দিলেন অভিষেক। গতবার ওই আসনে তৃণমূল প্রার্থী জিতেছিলেন ২২১৩৪ ভোটে। অভিষেক এদিন টার্গেট বাড়িয়ে করলেন ৪০ হাজার। তাঁর সাফ কথা, বিজেপি যেন ৫০ টার বেশি আসন না পায়। এদিনের সভা থেকে বিজেপিকেও এক হাত নেন তিনি। সব মিলিয়ে তাঁর বক্তব্য, তৃণমূল মানুষের পাশে ছিল, আছে, থাকবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বান্ধবীর বাবার ‘যৌন লালসা’র শিকার তরুণী, গ্রেপ্তার অভিযুক্ত
-
গুলির অবস্থান জানতে ডিজিটাল এক্স রে, ৩ সদস্যের নজরদারিতে বারুইপুরের প্রভাসের ময়নাতদন্ত
-
ভারতীয়দের বিপদ বাড়ছে? এইচ ১বি দুর্নীতিতে ট্রাম্পের ‘সন্দেহভাজন’ তালিকায় কগনিজ্যান্ট!
-
কোথায় হতে পারে ২১ জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির
-
হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের ‘ভয়ংকর হামলা’র পরই সংযত থাকার বার্তা ভারতের