টেবিলে রাখা স্টেথোস্কোপ, প্রেসার মেশিন, ওষুধ। প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিচ্ছেন ডাক্তারবাবু। চিকিৎসার আশায় ছুটে আসছেন গ্রামের মানুষগুলো। পড়ছে লম্বা লাইন। এটাই কল্যাণী বিধানসভার তৃণমূল প্রার্থী ডা. অতীন্দ্রনাথ মণ্ডলের জনসংযোগের ছবি। বিরোধী প্রার্থীদের প্রচারের রঙিন ছবির ভিড়ে ভিন্ন ছবি দেখালেন তিনি।
এই বিষয়ে আরও খবর
হেঁটে গ্রামে ঘুরে দেখছেন সাধারণ মানুষের হাল-হকিকত। জিজ্ঞাসা করছেন শরীর-স্বাস্থ্যের কথা। গত প্রায় ১৫ বছর ধরেই প্রত্যন্ত এলাকার মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দিয়ে আসছেন তিনি। তৃণমূলের নির্বাচিত প্রার্থী হয়েও চেনা অভ্যাস বজায় রাখলেন।
ছাব্বিশের নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূলের প্রার্থী তালিকায় ১০ জন চিকিৎসক জায়গা পেয়েছেন। রানাঘাট, হরিণঘাটা বিধানসভার পাশাপাশি কল্যাণীতেও তৃণমূলের পছন্দ চিকিৎসক প্রার্থী। ভোট প্রচারে বেরিয়ে প্রতিদিন প্রায় ১০০ জনকে বিনা পয়সার চিকিৎসা করছেন, দিচ্ছেন ওষুধও। ভোটাররা বলছেন, “ফ্রিতে জ্বর-সর্দি-কাশির প্রাথমিক চিকিৎসা তো করছেনই ডাক্তারবাবু, বড় কোনও জটিলতা থাকলে হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়ার ব্যবস্থাও করে দেন”।
কল্যাণী বিধানসভার তৃণমূল প্রার্থী ড. অতীন্দ্রনাথ মণ্ডল জানান, “ছোটবেলা থেকেই ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে মানুষের সেবা করার স্বপ্ন দেখেছিলাম”। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে এসেছেন। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই জয়ী হয়ে কল্যাণীর একজন সেবক হিসেবে কাজ করেন বলে আশাবাদী কল্যাণীর তৃণমূল প্রার্থী।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া
নিবেদিত






