তারক চক্রবর্তী ও রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ভোটে লড়বেন মিঠুন চক্রবর্তী? ‘মহাগুরু’র বিজেপি যোগের পর থেকে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবমহলে। এই নিয়ে আলোচনার মাঝেই মিঠুনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জল্পনা উসকে দিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)।
শুক্রবার শিলিগুড়িতে বিজেপির যোগদান কর্মসূচি ছিল। সেখানে এদিনে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন দাপুটে বাম নেতা শংকর ঘোষ। যোগদান কর্মসূচির শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। সেখানে মিঠুন চক্রবর্তীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি নেতা বলেন, “মিঠুনজির এখন সামান্য কিছু শারীরিক অসুস্থতা রয়েছে, তাই এখনও প্রার্থী হওয়া নিয়ে তাঁর সঙ্গে সেভাবে কোনও কথা হয়নি। তবে উনি যদি ইচ্ছে প্রকাশ করেন সেক্ষেত্রে দলের সঙ্গে কথা বলা হবে। বা দল যদি চায় সেবিষয়েও আলোচনা করা হবে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে।” এদিন কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, আগামী এপ্রিল মাস থেকে শুটিং বন্ধ রেখে বিজেপির হয়ে প্রচারে নামবেন ‘মহাগুরু’। রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবেন তিনি।
[আরও পড়ুন: ‘২ মে আমরাই সরকার গড়ব’, মনোনয়ন পেশের আগে রাজ্যে পরিবর্তনের ডাক শুভেন্দুর]
উল্লেখ্য, ৭ মার্চ ব্রিগেডে মেগা সভা করে বিজেপি (BJP)। ওই সভাতেই গেরুয়া শিবিরে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সোনার বাংলা তৈরির আশ্বাস দেন। একটা সময় তৃণমূলের সঙ্গে থাকার সিদ্ধান্তকে ভুল বলে স্বীকার করেন তিনি। ভূয়সী প্রশংসা করেন মোদি সরকারের। যোগদানের পরই মিঠুনের বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কানাঘুষো শুরু হয়। যদিও প্রথম থেকেই এবিষয়ে মুখ খোলেননি মিঠুন। বিজেপির তরফেও সেঅর্থে কোনও মন্তব্য করা হয়নি। তবে এদিনের কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যে মিঠুনের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা আরও তীব্র হল।
[আরও পড়ুন: ভোট বড় বালাই! লোকাল ট্রেনেই জনসংযোগ তৃণমূল প্রার্থীর, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
“আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে”, মনোনয়নপত্র জমা দিয়ে কেন বললেন হুমায়ুনপুত্র?
-
মাঝরাস্তায় সঙ্গমে লিপ্ত কুকুরের লিঙ্গে ধারালো অস্ত্রের কোপ মাংস ব্যবসায়ীর! তারপর যা হল…
-
কলকাতার খাদ্যাভ্যাস বদলের ইতিবৃত্ত, দেবাদিত্য চৌধুরীর বই প্রকাশে পার্ক স্ট্রিটে চাঁদের হাট
-
ক্ষমতা হারাতেই বিজয়নের সাদা পোশাকে দুর্নীতির দাগ! এফআইআর চেয়ে পুলিশকে চিঠি ইডির
-
যুক্তরাষ্ট্র ওপেনে ফের অঘটন! সাড়ে চার ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াই শেষে বিদায় আলকারাজের