Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬

২০১৬ কোটি ঋণে রাজ্যে তিন নয়া জলপ্রকল্প

রাজ্যের প্রতিটি মানুষকে দৈনিক মাথাপিছু ৭০ লিটার করে জল দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করতে সরকার বদ্ধপরিকর৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৬, ১২:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৬, ১২:১২

options
link
২০১৬ কোটি ঋণে রাজ্যে তিন নয়া জলপ্রকল্প zoom
Advertisement

স্টাফ রিপোর্টার: গ্রামের মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে আরও তিনটি জলপ্রকল্প তৈরি করছে রাজ্য সরকার৷ জনস্বাস্থ্য কারিগরি দফতর এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের সাহায্যে এই প্রকল্পগুলি গড়ে তুলবে৷ এডিবি প্রায় ২০১৬ কোটি টাকা ঋণ দিচ্ছে৷ কেন্দ্রের কাছে এ ব্যাপারে চিঠিও পাঠাচ্ছে দফতর৷ শুক্রবার একটি বণিকসভার অনুষ্ঠানে জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান, এদিনই এডিবি-র প্রতিনিধিরা বৈঠক করে টাকা দিতে সম্মত হয়েছেন৷ সরকার আগেই আবেদন করেছিল৷

এডিবি-র টাকায় রাজারহাট-হাড়োয়া, নন্দীগ্রাম ও বাঁকুড়ায় দ্বিতীয় পর্যায়ের প্রকল্প হাতে নেওয়া হচ্ছে৷ সেই সব প্রকল্পের জন্য যথাক্রমে ৬৮৬, ৮৩৩ ও ৪৭৭ কোটি টাকা খরচ হবে৷ এই প্রকল্পগুলির বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর পুজোর পরেই তৈরি করা হবে৷ অনুমোদনের চিঠি এলে এডিবি-র সঙ্গে আলোচনা করেই সেই প্রক্রিয়া শুরু হবে৷ আগামী বছর থেকেই রাজ্যের নতুন তিন বড় জলপ্রকল্প তৈরির কাজ শুরু হতে পারে৷ এছাড়াও জাইকার কাছ থেকে পুরুলিয়া জেলাজুড়ে মোট ২০টি ব্লকে ৯০টি জলপ্রকল্পের জন্যও প্রায় দুই হাজার কোটি টাকা চেয়েছে রাজ্য সরকার৷ এই অর্থসাহায্য পেতেও সমস্যা হবে না বলে আশাবাদী দফতরের কর্তারা৷ পুরুলিয়ার জলপ্রকল্পের জন্য জাইকা থেকে টাকা আনতে আগামী নভেম্বর মাসে দরবার করতে যাবেন মন্ত্রী৷ এক্ষেত্রেও জাইকার সঙ্গে আলোচনা করে রিপোর্ট তৈরি করবে রাজ্য৷ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে ফিরলে এই প্রকল্পগুলির বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন সুব্রত মুখোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কলকাতা শহরে যেমন প্রতিটি মানুষ পাইপবাহিত পানীয় জল বাড়িতে পান, তেমনভাবেই রাজ্যের সর্বত্র মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে হবে৷ সেই নির্দেশ মেনেই দফতরের পক্ষ থেকে রাজ্যজুড়ে পানীয় জলের প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷” রাজ্যের প্রতিটি মানুষকে দৈনিক মাথাপিছু ৭০ লিটার করে জল দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.