সন্ধ্যা থেকে বেশ কয়েকঘণ্টা নিখোঁজ ছিলেন শারীরিকভাবে সমক্ষ মহিলা। অবশেষে গভীররাতে কলাবাগানে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ। কলাগাছের সঙ্গে লাইনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, পরনে থাকা সোনার গয়নাও উধাও। কান ছিঁড়ে কানের গয়না চুরি করে খুন করা হয়েছে বলে অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
মহিলা হরিহরপাড়ায় স্বরূপপুর সাহাজিপাড়া এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ মহিলা বাড়ি বেরন। পাশেই থাকা আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেখানে যাননি। নিখোঁজ হয়ে যান। তারপর থেকেই খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। প্রায় ঘণ্টা পাঁচেকের খোঁজাখুঁজির পর বিশেষভাবে সক্ষম মহিলার দেহ উদ্ধার হয় স্থানীয় কলাবাগানে। উপুড় অবস্থায় অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। তবে মাথা মাটি থেকে কিছুটা উপড়ে ছিল। গলায় লাইলনের দড়ির ফাঁস ছিল, তা বাধা ছিল কলাগাছের সঙ্গে।
আরও পড়ুন:
পরিবারের দাবি, মহিলার কানে সোনার গয়না ছিল। কান ছিঁড়ে তা ছিনিয়ে নিয়ে গিয়েছে বলে অভিযোগ পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কে বা কারা মহিলাকে খুন করেছে তা নিয়ে ধোঁয়াশা। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মালদহের ১৫০ বছরের প্রাচীন শিবমন্দির গিলে খেল গঙ্গা, অকল্যাণের আশঙ্কায় স্থানীয়রা
-
নতুন ক্যাপ্টেন পেয়ে গেল কেকেআর? দলকে চ্যাম্পিয়ন করিয়ে দাবি জোরালো করলেন রিঙ্কু
-
দিল্লিতে বহুতল বিপর্যয়ের দিনই অ্যাকশন! ৩ দিনের মধ্যে পাশের বিল্ডিং ভাঙার নোটিস পুরসভার
-
গোঁজামিলে ভর্তি! তৃণমূল আমলের বার্ধক্য-বিধবা-দিব্যাঙ্গ ভাতার তালিকা বাতিল শুভেন্দুর
-
পুজোর মধ্যেই পুর ভোটের প্রার্থী তালিকা! ইস্তেহার তৈরিতে জনতার মতামত নেবে বঙ্গ বিজেপি