সুমিত বিশ্বাস, পুরুলিয়া: এক বোতল মদ খাওয়া নিয়ে পানশালায় বাজি ধরেছিলেন দুই বন্ধু। সাড়ে সাতশ মিলিলিটারের বিদেশি মদের বোতল খেয়ে নিতে পারলে সেই মদের ৪২০ টাকা দাম মিটিয়ে দিতেন সঙ্গী। আর সেই বাজি ধরে মদ খেতে গিয়েই প্রাণ গেল এক যুবকের।
পুরুলিয়ার রঘুনাথপুর থানার সালঞ্চি গ্রামের ওই যুবকের নাম দিলীপ বাউরি (৪০)। তিনি ঠিকাদারের কাজ করেন। এই ঘটনায় রঘুনাথপুর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পানশালায় থাকা সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে। এদিন এই ঘটনায় পুরুলিয়া–বরাকর রাজ্য সড়কের পাশে ঝাড়ুখামার মোড় থেকে ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার রাস্তায় অবরোধ করে। সকাল আটটা থেকে শুরু হওয়া দফায়–দফায় ওই অবরোধে ব্যাপক যানজট হয়। পরে পুলিশি হস্তক্ষেপে দুপুর দিকে অবরোধ ওঠে। এদিন ওই পানশালার সামনেও বিক্ষোভ হয়। পরিবারের অভিযোগ, তাদের ছেলেকে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
[ আরও পড়ুন: ৭ আবাসিকের পালিয়ে যাওয়ার ঘটনায় হোম কর্তাকে শো-কজ পুরুলিয়া প্রশাসনের ]
ওই পানশালা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়ুখামার মোড় থেকে ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার রাস্তার পানশালায় এসেছিলেন ওই দুই বন্ধু। তারা মদ খাওয়া নিয়ে একে অপরের মধ্যে বাজি ধরেন। সেই সময় দিলীপ অসুস্থ হয়ে গেলে সঙ্গে–সঙ্গে তাকে রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে তিনি মারা যান। পানশালার এক কর্মী ঝাড়ু মণ্ডল বলেন, “ওনারা দুই বন্ধুতে বাজি ধরেছিলেন। তখনই বলেছিলাম এভাবে বাজি ধরে জোর করে এক বোতল মদ খাবেন না। কিন্তু আমাদের কথা শোনেননি।”
[ আরও পড়ুন: নতুন রূপে ফিরেছে ডেঙ্গু, প্রাণ হারালেন রহড়ার যুবক ]
সর্বশেষ খবর
-
পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা ছাড়াই দেদার হোটেল ব্যবসা! তারাপীঠ বিপর্যয়ে এবার গ্রেপ্তার ‘বিদেশিনী’র মালিক
-
প্রশ্নের মুখে বিমানের নিরাপত্তা, ‘সাইকোঅ্যাকটিভ’ পদার্থের পরীক্ষা করা হোক পাইলটদের
-
দেখা করতে গিয়ে ‘আক্রান্ত’ মমতা, হালিশহরে তৃণমূল কর্মী খুনে সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর
-
ফরেস্ট রেঞ্জার-গার্ডদের বেতনবৃদ্ধি, ‘গাছ লাগিয়ে ছবি দিলেই হবে না’, সবুজায়নে কড়া শুভেন্দু
-
বাংলাদেশেই সম্ভব! খাসির মাংস না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী পাত্র