বিক্রম রায়, কোচবিহার: রাস্তায় দাঁড়িয়ে নিজের গলায় সুপারি কাটা যাঁতি চালাল যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি ওই যুবক। কেন এই কাণ্ড, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এদিন কোচবিহারের পচাগড় এলাকার বাসিন্দারা লক্ষ্য করেন এক যুবককে। মাথায় উসকো-খুসকো চুল। এলাকায় ঘোরাফেরা করছিলেন তিনি। কিন্তু কেউ কিছু বলেননি। আচমকাই তাঁরা দেখেন যাঁতি দিয়ে গলায় আঘাত করছে ওই যুবক। রক্তে ভেসে যাচ্ছে শরীর। স্থানীয়রা তাঁর হাত থেকে যাঁতি নিয়ে নেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে গলায় গভীর ক্ষত তৈরি হয়েছে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালে ভরতি তিনি।
[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসের আগে রাজ্যে JMB জঙ্গিদের অনুপ্রবেশ, গোয়েন্দা রিপোর্টে বাড়ল সতর্কতা]
কিন্তু কে এই যুবক? কেন এই কাণ্ড? স্থানীয়রা বলেন, ওই যুবকের নাম বিভূতি বর্মন ওরফে দুলাল। পচাগড়েই থাকেন তিনি। তাঁদের অভিযোগ, নেশায় আসক্ত দুলাল। কয়েকদিন ধরে টাকা জোগাড় করতে পারছিলেন না। সেই কারণেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তবে ওই যুবকের বাবা জানিয়েছে, ছেলে মানসিক ভারসাম্যহীন। পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সভার পর পুরুলিয়ার ময়দান অপরিচ্ছন্ন, অভিযোগ তুলে সাফাই করল বিজেপি
সর্বশেষ খবর
-
ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে বড় ধাক্কা! ২৫ শতাংশ বেতন কমছে তারকা ক্রিকেটারদের
-
শচীনকে টপকালেও অক্ষত কোহলির নজির, সর্বোচ্চ রানের রেকর্ড থেকে কত দূরে রুট?
-
‘হাউস ওয়াইফ’ হলে, ‘হাউস হাজবেন্ড’ নয় কেন? অচলায়তন ভাঙার প্রস্তাব মাদ্রাজ হাই কোর্টের
-
দার্জিলিঙে বড়সড় বিপর্যয়, পাহাড় ভেঙে চাঁই ঢুকে চুরমার তাকদার হাসপাতাল
-
ভারতে খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র, জামিনে মুক্ত সেই মার্কিন ভাড়াটে সৈনিক, ফিরলেন দেশেও!